নাটকীয় ম্যাচে পেনাল্টি মিস, কাপের স্বপ্নটাই হাত থেকে ফেলে দিলেন আক্রম

বুধবার বাগানের অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই সিটি এফসি। নাটকে মোড়া ম্যাচের শেষে বাগানের বরাদ্দ মাত্র এক পয়েন্ট। 

সঞ্জয় সেনে-র মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল চেন্নাই সিটি এফসি আর নিজেদের ঘরের মাঠে শংকরলাল চক্রবর্তী -র মোহনবাগানকে আটকে দিল। শুধু তাই নয় নাটকীয় ম্যাচে ফুটবলকে ছাপিয়ে গেল অন্যকিছু। চেন্নাই থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় আই লিগের স্বপ্ন এ বছরের মতো আরও ফিকে হয়ে গেলে বাগানের।

ম্যাচে পেনাল্টি মিস, কাপের স্বপ্নটাই হাত থেকে পড়ে গেল

এদিন শুরু থেকেই চেন্নাইয়ের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছিল মোহনবাগান। দিপান্ডাকে সামনে রেখেই ছক সাজিয়েছিলেন বাগান কোচ শংকরলাল। একটু পিছন থেকে আক্রমণে জোর দিচ্ছিলেন আক্রম মোগারবি। কিন্তু গোলমুখ আর খুলছিল না। প্রথমার্ধও শেষ হয় গোলশূন্য অবস্থায়।

ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলতে দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করে মোহনবাগান। কিন্তু সেই একই গোল ছাড়া সব কিছুই হচ্ছিল ম্যাচে। তবে ম্যাচের শেষাঙ্কে নাটক চরমে পৌঁছয়। ডিপান্ডা ডিকাকে ট্য়াকেল করায় চেন্নাইয়ের এডুইনকে হলুদ কার্ড দেখান রেফারি। পেনাল্টি পান আক্রম। তবে মোহনবাগানের নবাগত বিদেশি র শট আটকে দেন চেন্নাইয়ের গোলরক্ষক।

কিন্তু দুটো হলুদ কার্ড দেখানোর পরও লাল কার্ড না দেখানোয় তিনি মাঠেই ছিলেন। রেগেমেগে কার্যত মাঠেই ঢুকে পড়ছিলেন মোহনবাগান কর্তারা। শেষমেশ চতুর্থ ম্যাচ আধিকারিকের সঙ্গে কথা বলে তাঁকে মাঠের বাইরে পাঠানো হয়। অনেকক্ষণ গন্ডগোল হওয়ায় ম্যাচে অতিরিক্ত সময় দেওয়া হয় ১২ মিনিট। কিন্তু দশ জন হয়ে যাওয়া চেন্নাইয়ের বিরুদ্ধে তখনও গোলমুখ খুলতে পারেনি তারা।

এদিকে এদিন ম্যাচ ড্র করে এবারের আই লিগের স্বপ্ন কার্যত আরও বিলীন হয়ে গেল মোহনবাগানের। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবলের ৪ নম্বরেই রয়ে গেল তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+