ধর্ষণের চেষ্টা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে বিদ্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ
ধর্ষণের চেষ্টা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে বিদ্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ
ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। মাঠের মধ্যে যেমন বিশ্রী পারফরম্যান্স তেমনই মাঠের বাইরে দলের ফুটবলার মেসন গ্রিনউডকে নিয়ে অস্বস্তিতে রেড ডেভিলস। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড মেসন গ্রিনউডের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে উঠেছে জোর করে নিয়ন্ত্রণ করার অভিযোগ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ।

একই মহিলার সঙ্গে সম্পর্কিত এই তিনটি অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠায় সোমবার ২১ বছর বয়সী ইংল্যান্ডের আন্তর্জাতিক দলের এই ফুটবলারকে ম্যানচেস্টার এবং সালফোর্ড ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজিরা দিকে হবে। এক তরুণীর ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করার অভিযোগে জানুয়ারি মাসে তাঁকে প্রথমবার আটক করা হয়। তার পর থেকেই জামিনে রয়েছেন মেসন। কিন্তু জামিনের শর্ত লঙ্ঘন করায় তাঁকে শনিবার আবারও গ্রেফতার করা হয়। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশকে গ্রিনউডের এই বিষয়টা দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।
জানুয়ারি মাসে গ্রিনউডের বিরুদ্ধে অভিযোগ ওঠার এক ঘণ্টার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড তাঁর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ম্যান ইউ জানিয়ে দেয় দলের অনুশীলনে কিংবা ম্যাচে কোনও রকম ভাবেই থাকতে পারবেন না মেসন। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকি তাঁর সঙ্গে চুক্তির উপর প্রথমে নিষেধাজ্ঞা জারি করে এবং পরে তা বাতিল করে দেয়। ফিফা ২২ থেকে গ্রিনউডেকে না রাখার কথা কনফার্ম করে ইলেকট্রনিক্স আর্ট স্পোর্টস (ইএ স্পোর্টস)।
ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল থেকে উঠে আসা গ্রিনউডের অভিযেক সিনিয়র দলে হয় ২০১৯ সালে। ক্লাবের হয়ে এখনও পর্যন্ত ১২৯টি ম্যাচে ৩৫টি গোল করেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গ্রিনউডের সঙ্গে নতুন করে চুক্তি করে ম্যান ইউ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত তাঁর থাকার কথা ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০২০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক করেন গ্রিনউড। করোনা ভাইরাসের নিয়মবিধি ভাঙার জন্য মেসন গ্রিনউড এবং ম্যানচেস্টার সিটির ফিল ফোডেনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications