২০০৬-র ফাইনালে জিদানের সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন, মাতেরাজ্জির স্বীকারোক্তি

২০০৬-র ফাইনালে জিদানের সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন, মাতেরাজ্জির স্বীকারোক্তি

অবশেষে মুখ খুললেন ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালের খলনায়ক মার্কো মাতেরাজ্জি। সেদিন ফরাসি লেজেন্ড জিনেদিন জিদানকে তিনি অশালীন কথা বলেছিলেন বলে স্বীকার করে নিলেন ইতালির এই প্রাক্তন ডিফেন্ডার। তিনি ঠিক কী বলেছিলেন সেদিন।

ইতালি বনাম ফ্রান্স

ইতালি বনাম ফ্রান্স

জার্মানিতে হওয়া ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির মুখোমুখি হয়েছিল ফ্রান্স। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে ফরাসি শিবিরকে এগিয়ে দিয়েছিলেন লেজেন্ড জিনেদিন জিদান। ১৯ মিনিটের মাথায় সেই গোল শোধ দিয়েছিলেন ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি।

বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি

বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি

২০০৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের নির্ধারিত সময় আর গোল করতে পারেনি কোনও দল। অতিরিক্ত সময়েও কোনও গোল আসেনি। শেষে টাইব্রেকারের মাধ্যমে খেলার মীমাংসা হয়। ৫-৩ ব্যবধানে পেনাল্টি শ্যুট আউট জিতেছিল আজুরিরা।

জিদানের লাল কার্ড

জিদানের লাল কার্ড

ফুটবল বিশেষজ্ঞদের মতে, লেজেন্ড জিনেদিন জিদানের লাল কার্ড ম্যাচে ফ্রান্সের হার নিশ্চিত করে। সৌজন্যে ইতালির ডিফেন্ডার তথা ওই ম্যাচের অন্যতম গোলদাতা মা্র্কো মাতেরাজ্জি। ক্যামেরায় ধরা পড়ে তাঁর সঙ্গে জিদানের কথা-কাটাকাটি। এরপর ফরাসি লেজেন্ডকে, মাতরাজ্জির বুকে ঢুঁসো মারতেও দেখেছিল ফুটবল দুনিয়া। ঘটনার জেরে মাঠ ছাড়তে হয়েছিল জিদানকে। যদিও তাঁর এই পরিস্থিতির জন্য মাতেরাজ্জিকেই দায়ী করেছিলেন ফুটবল প্রেমীরা।

মাতেরাজ্জির স্বীকারোক্তি

মাতেরাজ্জির স্বীকারোক্তি

জিনেদিন জিদানকে যে সেদিন কটু কথা বলেছিলেন, তা মেনে নিয়েছেন মার্কো মাতেরাজ্জি। বলেছেন, ২০০৬-র বিশ্বকাপ ফাইনালে ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন জিনেদিন জিদান। ফরাসি লেজেন্ডকে তিনি আটকাতে পারছিলেন না। এর জন্য সতীর্থ গাটুসোর কাছে তিনি ধমকও খাচ্ছিলেন বলে জানিয়েছেন মার্কো। সেই রাগেই তিনি জিদানের জার্সি ধরে টেনেছিলেন বলে বক্তব্য মাতেরাজ্জির। এর পাল্টা হিসেবে জিদান নাকি মাতেরাজ্জিকে বলেছিলেন, ওই জার্সি তাঁর পছন্দের কিনা। পাল্টা হিসেবে তিনি জিদানের এক আত্মীয়ার নাম উল্লেখ করেছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন প্রাক্তন ইতালিয় ডিফেন্ডার। এই ঘটনার পর তিনি মনে বড় আঘাত পেয়েছিলেন বলে দাবি মাতেরাজ্জির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+