এটিকে মোহনবাগানের নতুন ব্রাজিলিয়ান ফুটবলার কবে থেকে মাঠে নামবেন?
এটিকে মোহনবাগানের নতুন ব্রাজিলিয়ান ফুটবলার কবে থেকে মাঠে নামবেন?
এটিকে মোহনবাগানে আসছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলিনহো। ওড়িশা এফসি থেকে সোয়াপ লোন ডিলে ব্র্যাড ইনম্যানের পরিবর্তে মার্সেলিনহোতে তুলে নিয়ে ডিল কনফার্ম কয়েছে এটিকে-মোহনবাগান। এই খবর প্রকাশ পাওয়ার পর থেকেই মেরিনার্স ফ্যানদের মনে এখন একটাই প্রশ্ন, কবে থেকে মাঠে নামবেন মার্সেলিনহো?

কবে থেকে মাঠে নামবেন মার্সেলিনহো?
এটিকে মোহনবাগান সূত্রে খবর, শুক্রবার থেকে এটিকে মোহনবাগানের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন মার্সেলিনহো। নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচের পর রবিবার এটিকে মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচে অবশ্য মার্সেলিনহোর মাঠে নামার সম্ভাবনা নেই।

কবে অনুশীলন শুরু
জৈব সুরক্ষা বলয়ে থাকার পর এক দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মার্সেলিনহোকে। এরপর নানা শারীরিক পরীক্ষার হবে। ফলে এসব শেষ করে সম্ভবত শনিবারে অনুশীলনে নামবেন তিনি।

এটিকে মোহনবাগান জার্সিতে অভিষেক কবে
আর তার ফলে দলের কোচ অ্যান্তোনিও হাবাস, একদিনের প্র্যাকটিসে মার্সেলিনহোকে কেরালা ম্যাচে খেলাবেন না যা প্রায় নিশ্চিত। কিন্তু এডু গার্সিয়ার চোটের পর দলের ভারসাম্য নষ্ট হয়েছে। নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচেই সেই সমস্যা দেখা গিয়েছে। সেই কারণেই রবিবার কেরালার বিরুদ্ধে ম্যাচে নামানো হতেও পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে ম্যাচ দিয়েও অভিষেক হতে পারে
কেরালা ম্যাচে না হলে, সম্ভবত আগামী ৬ ফেব্রুয়ারি নিজের পুরোনো দল ওড়িশা এফসির বিরুদ্ধেই এবার এটিকে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে নামতে পারেন মার্সেলিনহো। তারকা ফুটবলারকে মাঠে দেখতে অপেক্ষায় মেরিনার্স ফ্যানেরা।












Click it and Unblock the Notifications