মেসিদের চাঙ্গা করতে আসরে মারাদোনা! পরামর্শ দিতে চান মরণ-বাঁচন ম্যাচের আগে

মারাদোনা নিজেই জানিয়ে দিলেন, নাইজেরিয়ার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচের আগে মেসিদের পরামর্শ দিতে চান। ফুটবলের জাদুকর চান মেসিদের ট্রেনিং সেশনে ঢুকে আর্জেন্টিনা ফুটবলারদের মনোবল বাড়াতে।

আজও আর্জেন্টিনা তাঁর ধ্যানজ্ঞান। এখনও আর্জেন্টিনা হারলে ডুকরে কেঁদে ওঠেন। যেমন গোটা বিশ্ব দেখেছিল ১৯৯০ সালে বিশ্বকাপ ফাইনালে শেষ মুহূর্তের গোলে হারের পর। মাঠেই হাউহাউ করে কেঁদেছিলেন। এবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও আর্জেন্টিনার হারের পর গ্যালারিতে বসে অঝোর নয়নে কেঁদেছিলেন মারাদোনা। সেই তিনিই আর্জেন্টিনার চরম দুঃসময়ে সাহায্যের বার্তা দিলেন।

মেসিদের চাঙ্গা করতে পেপ-টক নিয়ে আসরে মারাদোনা

মারাদোনা নিজেই জানিয়ে দিলেন, নাইজেরিয়ার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচের আগে মেসিদের পরামর্শ দিতে চান। ফুটবলের জাদুকর চান মেসিদের ট্রেনিং সেশনে ঢুকে আর্জেন্টিনা ফুটবলারদের মনোবল বাড়াতে। তিনি এমন দাবিও করেছেন, তাঁর উপস্থিতি আর্জেন্টিনাকে ফের স্বমহিমায় ফেরাবে। মেসিরাও চাঙ্গা হয়ে উঠবে।

মারাদোনার মতে এখন মেসিদের উদ্বুদ্ধ করা দরকার। আর ঝিমিয়ে থাকলে হবে না, ঝাঁপিয়ে পড়তে হবে। সুযোগ যখন এসেছে তখন তা কাজে লাগতেই হবে। সেই যোগ্যতা আমাদের আছে, শুধু তা প্রয়োগের দরকার। স্ট্যামিনা আনতে হবে, তাহলেই কেল্লাফতে। মারাদোনা এমনও জানান, আমি জানি কী করে মেসি-আগুয়েরোদের চাঙ্গা করে তুলতে হয়। শুধু আর্জেন্টিনা টিমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হোক আমাকে।

এই মর্মে তিনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে আর্জিও জানিয়েছেন। তিনি এমনও বলেছেন, কোচ সাম্পাওলি ও ফুটবলারদের মধ্যে ভুল বোঝাবুঝির এখনই অবসান হওয়া দরকার। সব ভুলে এখন ফুটবলারদের এক দিকেই মনোনিবেশ করতে হবে, তা নাইজেরিয়া ম্যাচ। আর লক্ষ্য একটাই জয়। গোল করতে হবে।

উল্লেখ্য, এবারও গ্যালারিতে মারাদোনাকে দেখা যাচ্ছে আর্জেন্টিনাক হয়ে গলা ফাটাতে। তিনি কখনও মেসির জার্সিতে চুমু খাচ্ছেন, কখনও আর্জেন্টিনার হারে কাঁদছেন। তিনি মারাদোনা, তিনি যে ফুটবল আর আবেগের এক সংমিশ্রণ, তা আজও বুঝি্য়ে দিচ্ছেন গত শতাব্দীর সেরা ফুটবলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+