ফের কলকাতা সফরে আসছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা

আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো আর্মান্দো মারাদোনা ফের একবার কলকাতায় পা রাখতে চলেছেন। আগামী সেপ্টেম্বরের ১৮-১৯ তারিখ কলকাতায় আসবেন তিনি।

কলকাতা, ৩ মে : আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো আর্মান্দো মারাদোনা ফের একবার কলকাতায় পা রাখতে চলেছেন। আগামী সেপ্টেম্বরের ১৮-১৯ তারিখ ভারতে ফুটবল কার্নিভাল অর্থাৎ ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের শুরু সময়েই তিনি ভারতে আসবেন।

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। তার আগে ফের একবার ফুটবলের রাজপুত্রের কলকাতায় আগমনের খবরে দ্বিগুণ খুশি ফুটবলপ্রেমীরা।

ফের কলকাতা সফরে আসছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা

এর আগে ২০০৮ সালের ডিসেম্বর মাসে কলকাতায় প্রথমবার আসেন ফুটবলের রাজপুত্র। মধ্যরাতের পর কলকাতায় আগমন ঘটেছিল মারাদোনার। এত রাতেও বিমানবন্দর থেকে কলকাতার রাস্তা ভিড় করে জনতা স্বাগত জানিয়েছিল মারাদোনাকে।

ফের একবার কলকাতায় আসতে পারবেন বলে উচ্ছ্বসিত মারাদোনা নিজেও। ৯ বছর পর তিনি কলকাতায় আসছেন এবং এরাজ্যে ফের আসতে পেরে তিনি যে আপ্লুত তাও সরাসরি জানিয়েছেন তিনি।

মারাদোনা জানিয়েছেন, কলকাতা সফরে যাওয়া সম্মানের। কলকাতা খুব স্পেশাল জায়গা। এবং এর আগের সফরের খুব ভালো স্মৃতি রয়েছে। কলকাতার ফুটবল ভক্তরা অসাধারণ। দেশ হিসাবে ভারতেরও ফুটবলের প্রতি ভালোবাসা রয়েছে। নতুন ভক্তদের সঙ্গে দেখা করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন।

মারাদোনার সফরের সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একটি ফুটবল ম্যাচও খেলার কথা রয়েছে মারাদোনার। ১৯ সেপ্টেম্বর মহালয়ার দিন ম্যাচটি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+