মেসিকে গোল্ডেন বল দেওয়ায় অখুশি মারাদোনা, তোপ দাগলেন ফিফার উপর

রবিবার ব্রাজিলের রিও দে জেনেইরোতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি। প্রত্যাশিতভাবেই মেসির আর্জেন্টিনাকে হারাল দল জার্মানি। ম্যাচে হারার দুঃখ থাকলেও আর্জেন্টিনার এদিনের একমাত্র পাওয়া ছিল মেসির গোল্ডেন বল পাওয়া। মনোনীত বাকি ৯ তুখড় খেলোয়াড়দের পিছনে ফেলে ফিফার নির্বাচনে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলেন লিওনেল মেসি। ৭ ম্যাচে ৪ গোল করেছেন মেসি। এমনকী নক আউট পর্বেও সেভাবে নিজের ভেল্কি দেখাতে পারেননি মেসি। মিউলার, আর্জেন রবেন জেমস রডরিগজকে হারিয়ে গোল্ডেন বল পেলেন মেসি। এ সিদ্ধান্ত যথাযথ নয় বলেই মত মেসির।
মেসিকে গোল্ডেন বল দেওয়া আসলে ফিফার বিপণন কৌশল: মারাদোনা
কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নন ১৯৮৬ সালে আর্জেন্টিনার জয়ের নায়ক দিয়েগো মারাদোনা। গোল ডট কমে প্রকাশিত খবর অনুযায় মারাদোনার কথায়, মেসি? যদি সম্ভব হয়, স্বর্গ আমি ওর হাতে তুলে দিতে পারি। কিন্তু এটা ঠিক নয় যে, যদি কেউ কোনও পুরস্কার জেতে তাহলে শুধুমাত্র বিপণন কৌশল হিসাবে একজন সেই পুরস্কার জিতছেন।
আর্জেন্টিনার কোচ আলেজান্দ্রা সাবেল্লার কৌশলেরও সমালোচনা করেছেন মারাদোনা। তিনি জানিয়েছেন, ম্যাচের দ্বিতীয়ার্ধে এজাকুয়েল লাভাজিকে তুলে তার জায়গায় সার্জিও আগ্যুরোকে নামানো আর্জেন্টিনার বিপক্ষে গিয়েছে। কেন লাভাজিকে তুলে নিলেন কোচ তার কোনও ব্যাখ্যা তিনি পাচ্ছেন না বলেও জানিয়েছেন মারাদোনা। একইসঙ্গে জানিয়েছেন, এদিনের ম্যাচ অন্ততপক্ষে পেনাল্টি শুট আউটে যাওয়া উচিত ছিল।
যদিও মারাদোনার কথাকে উড়িয়ে আর্জেন্টিনা কোচের কথায়, এই পুরস্কারের যোগ্য মেসি।
তবে আর্জেন্টিনার হারে মর্মাহত মারাদোনার, বললেন, আমার দেশের জন্য দুঃখ হচ্ছে। মারিও গটজার গোল আমার মন ভেঙে দিয়েছে। বিশ্বকাপের ফাইনালে হার, আমার মনকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমার মনে হয় আর্জেন্টিনার পেনাল্টিতে পৌঁছনটা অন্তত প্রাপ্য ছিল। আসলে মাঠে আর্জেন্টিনার ডিফেন্সের মধ্যে ভুল বোঝাবুঝি জার্মানিকে জিতিয়ে দিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications