মারাদোনার কলকাতা সফর নিয়ে নাটক জারি, সফর পিছোল নভেম্বরে
ফের পিছিয়ে গেল ফুটবল রাজপুত্রের কলকাতায় আসা, দ্বিতীয়বারের কলকাতা সফরে কী আদৌ আসতে পারবেন মারাদোনা
নাটক জারি মারাদোনার সফর ঘিরে। শনিবার সন্ধ্যায় তার শহরে আসার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। ফের একবার ফেসবুক পোস্ট, আর তাতেই ফুটবল রাজপুত্র জানিয়ে দিয়েছেন তিনি এখন আসতে পারছেন না কলকাতায়।

প্রাথমিকভাবে ১৯ সেপ্টেম্বর পুজোর আগেই শহরে আসার কথা ছিল দিয়েগোর। সেটা পিছিয়ে যায়,এবম স্থির হয় ২ অক্টোবর কলকাতায় আসবেন মারাদোনা। সেসময়েও মারাদোনা একটি ফেসবুক পোস্ট করে জানান যে তিনি আসছেন না কলকাতায়। কারণ হিসেবে বলা হয় সংযুক্ত আরব আমিরশাহীর কোপা প্রেসিডেন্ট টুর্নামেন্টে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে এগিয়ে এসেছে। ফলে ৪ থেকে ৬ অক্টোবর এই টুর্নামেন্ট আয়োজিত হবে। মারাদোনা এখন অল ফুজাইরার কোচ। তারাও এই প্রতিযোগিতায় খেলবে। কিং সুলেমানের নির্দেশে তাই মারাদোনাকে ওই সময় ওখানে থাকতে হবে।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDiegoMaradonaOficial%2Fposts%2F1603822783002398&width=500" width="500" height="631" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>
আবারও ঘটল সেই এক ঘটনা। স্থির হয়েছিল,ফুটবলের রাজপুত্র শনিবার সন্ধ্যেবেলায় নামবেন দমদম বিমানবন্দরে। এমিরেটসের ফ্লাইটে। কিন্তু ফের একবার ফেসবুকে পোস্ট করেন তিনি। বলেন, 'আরও একবার কলকাতা সফর আমার কাছে স্বপ্নের মতো। তবে নভেম্বর পর্যন্ত সফর স্থগিত থাকছে। ভারত সব সময় আমাকে মোটিভেট করেছে। কারণ, এই দেশের মাটির খেয়াল রেখেছেন মাদার টেরেসা। অসংখ্য গরীব বাচ্চাকে শিক্ষার আলো দিয়েছেন তিনি। তাই আমিও ভারতবাসীকে আমার ফুটবলের মাধ্যমে উপহার দিতে চাই। আমি মনে করি, ফুটবল বেঁচে থাকার রসদ জোগায়। নভেম্বরে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দে্যাপাধ্যায়, মন্ত্রী ববি হাকিম, সুজিত বোস, সৌরভ গঙ্গোপাধ্যায় ও সমস্ত স্পনসরদের সঙ্গে থাকব আমি। মানুষের সঙ্গে তখন প্রতিটা ইভেন্টে আমি হাজির থাকব।'
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDiegoMaradonaOficial%2Fposts%2F1608342779217065&width=500" width="500" height="753" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>
অর্থাৎ নভেম্বরের আগে কলকাতায় আসবেন না তিনি, এই পোস্ট থেকেই স্পষ্ট সেকথা। আয়োজকরা বিষয়টি ব্যর্থতা ঢাকার চেষ্টায় নতুন এক কারণ দেখিয়েছেন। তাঁদের দাবি যুব বিশ্বকাপের জন্য এমনিতেই নিরাপত্তার ব্যাপক আয়োজন করা হয়েছে শহরজুড়ে। তারই মধ্যে মারাদোনার এই হাইপ্রোফাইল সফর ঘিরে বাড়াতে হত নিরাপত্তা। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ক্রীড়াসূচি অনেকদিন আগে থেকেই তৈরি। সেসব ম্যাচ হওয়ার জন্য কী পরিমাণ নিরাপত্তা প্রয়োজন তাও জানা ছিল তাহলে কেন বালখিল্যের মত ২ তারিখের কথা তাঁরা জানিয়েছিলেন সেটাই লাখ টাকার প্রশ্ন।












Click it and Unblock the Notifications