ফের পিছিয়ে গেল মারাদোনার কলকাতা সফর, সোশ্যাল মিডিয়ায় কী জানালেন ফুটবল রাজপুত্র
ফের পিছিয়ে গেল ফুটবল রাজপুত্রের কলকাতায় আসা, দ্বিতীয়বারের কলকাতা সফরে কী আদৌ আসতে পারবেন মারাদোনা।
কলকাতায় দিয়েগো মারাদোনার আসা নিয়ে ফের জারি ধোঁয়াশা। সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশ বনাম দিয়েগো মারাদোনা একাদশ ম্যাচ হওয়ার কথা ছিল পুজোর আগেই। কিন্তু সেসময় সেই ম্যাচের দিন পিছিয়ে গিয়েছিল। ফের তাঁর আসার কথা ছিল ২ অক্টোবর। কিন্তু ফের কলকাতায় আসার দিন পিছিয়ে গেল।

এদিক কলকাতাতে যেহেতু আগেই এসেছেন তাই কলকাতার প্রতি একটা টান রয়েছে আর্জেন্তাইনের। তাই নিজের ফেসবুক পেজেও দুঃখ প্রকাশ করেছেন। মারাদোনা লিখেছেন, 'কলকাতাবাসীকে জানাচ্ছি, আমিরশাহীতে আমার হঠাৎ করে কাজ পড়ে যাওয়ায় ২ অক্টোবর আমার ভারতে যাওয়া হচ্ছে না। তবে আমি ৮ থেকে ১০ অক্টোবর থাকব। যাঁদের জন্য আমার কলকাতা সফরে যাওয়া সম্ভব হচ্ছে, তাঁদের ধন্যবাদ। কলকাতাবাসীর সঙ্গে খুব শিঘ্রই দেখা হবে। সবার ছুটি ভাল কাটুক।'
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDiegoMaradonaOficial%2Fposts%2F1603822783002398&width=500" width="500" height="631" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>












Click it and Unblock the Notifications