ম্যাজিকের বদলে ম্যাসাকার, কলকাতায় মেজাজ হারালেন মারাদোনা

দু'দিন ধরেই কলকাতা মাতাচ্ছেন দিয়েগো মারাদোনা তবে হঠাৎই যা করলেন তাতে ক্ষুব্ধ কলকাতার ফুটবল প্রেমীরা

তিনি ম্যাজিক দেখিয়ে থাকেন, তবে এবার তিনি ম্যাসাকার করলেন। মারাদোনা দেখার জন্য উন্মাদনা তুঙ্গে থাকে তাতো নতুন কথা নয়। কিন্তু তারজন্য তিনি যা করলেন তা কাঙ্খিত নয়।

ম্যাজিকের বদলে ম্যাসাকার, কলকাতায় মেজাজ হারালেন মারাদোনা

মেজাজ হারালেন মারাদোনা। রবিবার শহরে পা রাখা থেকে উন্মাদনায় ভাসছেন আর্জেন্তাইন ফুটবল রাজপুত্র। সোমবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে মঙ্গলবার স্কুলের ছেলেদের সঙ্গে সময় কাটানো সবকিছুতেই ছিলেন বন্দাস মেজাজে। তবে মঙ্গলবার বিকেলে দক্ষিণের একটি ক্লাবে -র অনুষ্ঠানে গিয়ে মেজাজ হারান ফুটবল রাজপুত্র। মারাদোনাকে এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার-হাজার মানুষ। সেখানে মারাদোনার গাড়ি পৌঁছতেই নিরাপত্তা বলয় ভেঙে মানুষজন মারাদোনার গাড়ির ওপর ভিড় করে পড়ে। এতে বেজায় চটে যান তিনি। একাংশের মত এই ঘটনায় রেগে একজনকে চড়ও মারেন। এদিকে পরিস্থিতি বেসমালা দেখে উদ্যোক্তারা আর মারাদোনাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেননি। গাড়িতে বসেই তিনি স্যুভেনিরে সই করে হোটেলে ফেরত চলে যান।

আসলে এদিন এর আগে মাদার হাউসে গিয়েছিলেন মারাদোনা। সেখানেও তাঁকে দেখতে প্রচুর মানুষের ভিড় উপচে পড়েছিল। তখন থেকেই মেজাজ ঠিক ছিল না তার। পরের অনুষ্ঠানে তাঁর গাড়ির কাঁচের ওপর লোকজন হাত দিয়ে ঠোকাঠুকি শুরু করাতেই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+