ফের বদমেজাজি মারাদোনা! মেক্সিকান লিগে দোরাদোস হারতেই খোলস ছেড়ে বেরোলেন

তাঁর দলকে হেরে গিয়ে লিগ এমএক্স-এ ওঠার সুযোগ হারাতে দেখার পর গন্ডোগোলের মধ্যে এক প্রতিপক্ষের সমর্থকের উদ্দেশ্যে ঘুসি পাকাতে দেখা গেল মারাদোনাকে।

মারাদোনা এবং তাঁর বিখ্যাত মেজাজ। বয়স বাড়লেও দুইয়েরই কোনও পরিবর্তন ঘটেনি। ফের তার প্রমাণ মিলল মেক্সিকোর দ্বিতীয় ডিভিশনের খেলায়। অ্যাটলেটিকো সান লুইসের বিরুদ্ধে তাঁর দল ২-৪ গোলে হেরে লিগা এমএক্স অর্থাত প্রথম ডিবিশনে ওঠার সুযোগ হারাতেই ফের মেজাজ হারালেন আর্জেন্টিনার এই ফুচটবল কিংবদন্তি!

মেক্সিকান লিগেও বদমেজাজি মারাদোনা!

হত সেপ্টেম্বরেই মেক্সিকোর ক্লাব দোরাদোস-এ কোচ হিসাবে যোগ দিয়েছেন মারাদোনা। দ্বিতীয় ডিভিশনে লিগ টেবিলের নিচের দিকে ছিল তাঁর দল। সেখান থেকে তিনি দলের খেলার অভাবনীয় উন্নতি ঘটান। আপেরটুরা প্লে অফ অর্থাত দ্বিতীয় ডিভিশনের ফাইনালে পৌঁছেছিল তাঁর দল। জিতলেই মিলত প্রথম ডিভিশনে খেলার সুযোগ।

Diego Maradona Tries to Punch Journalists After Final Defeat (VIDEO) https://t.co/fbx5PvUd5E pic.twitter.com/NXNsQ0jBKf
— Cleansheet (@Cleansheet) December 3, 2018

প্রথম লেগে তাঁর দল ঘরের মাঠে ১-০গোলে জিতেছিল। কিন্তু সেই ম্য়াচে প্রতিপক্ষ অ্যাটলেটিকো সান লুইসের কোচ আলফোনসো সোসা-কে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ফলে দ্বিতীয় লেগে বেঞ্চে বসার সুযোগ হারান তিনি।

Diego Maradona strives for news reporters in feisty encounter https://t.co/NGlsO8F0YF pic.twitter.com/3TgJUZFYq4
— XpressNews (@xpressnewsasia) December 3, 2018

সোমবার ছিল দ্বিতীয় লেগের খেলা। সেই খেলায় মারাদোনা গ্যালারিতে থাকলেও ৩২ মিনিটে আরও একটি গোল করে তার দল ২-০ গোলে এগিয়ে যায়। কিন্তু নির্ধারিত সময়ে শেষ পর্যন্ত অ্যাটলেটিকো সান লুইস ৩-২ গোলে জেতেয এরপর অতিরিক্ত সময়ের আরও একটি গোল করে পরে ডিভিশনে উঠে যায়। গ্যালারি থেক অসহায়ভাবে দলের হার দেখতে হয় মারাদোনাকে।

Diego Maradona aims punch at news reporters in feisty encounter https://t.co/DRt7FigeTN pic.twitter.com/mmdy0Flhrw
— EDAFE MATTHEW ESEOGHENE (@ELEGBETE1) December 3, 2018

এরপরই মেজাজ হারান তিনি। ম্যাচের পর দোরাদোসের কর্মীরা তাঁকে প্রতিপক্ষ সমর্থকে ভরা এক করিডোর দিয়ে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় সান লুইসের সমর্থকরা তার 'ওজন' নিয়ে ব্যঙ্গ করে গান ধরেন। সোশঅয়াল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ছবিতে এরপরই মারাদোনাকে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্য় করে ঘুসি ছুঁড়তে দেখা যায়। অভযোগ তার ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমের কর্মীদেরও মারতে গিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+