আইএসএলের ডার্বিতে বেশিরভাগ গোল দ্বিতীয়ার্ধে, কোন তিন তারকা বল জালে জড়ান সবচেয়ে বেশিবার?

আইএসএলের কলকাতা ডার্বিতে প্রথম গোলটি করেছিলেন রয় কৃষ্ণ। তিনি ছাড়াও মনবীর সিং ও কিয়ান নাসিরি গিরির তিনটি করে গোল রয়েছে।

আইএসএলের কলকাতা ডার্বিতে আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। এই ম্যাচটি লাল হলুদের কাছে হোম ম্যাচ। আইএসএলে আজ স্টিফেন কনস্ট্যানটাইনের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল হুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথমবার জয় ছিনিয়ে নিতে মরিয়া। যদিও আইএসএলের ডার্বি-পরিসংখ্যানে লাল হলুদের চেয়ে অনেকটাই এগিয়ে এটিকে মোহনবাগান।

ডার্বিতে গোলের পরিসংখ্যান

ডার্বিতে গোলের পরিসংখ্যান

আইএসএলে ইস্টবেঙ্গল বা এসসি ইস্টবেঙ্গলকে ৫ বার হারিয়েছে এটিকে মোহনবাগান। আর কোনও দলের বিরুদ্ধে সবুজ মেরুনের এতগুলি জয় নেই। পাঁচটি ম্যাচে মোট ১৩টি গোল হয়েছে। যার মধ্যে এটিকে মোহনবাগান করেছে ১১টি, এসসি ইস্টবেঙ্গল ২টি। লাল হলুদের একটি গোল ড্যারেন সিডোয়েলের। অপরটি তিরির আত্মঘাতী গোল। আইএসএলের ডার্বিতে প্রথম গোলটি করেছিল এটিকে মোহনবাগানই, রয় কৃষ্ণ সেই গোলটি করেছিলেন ২০২০ সালে ২৭ নভেম্বর, ম্যাচের ৪৯ মিনিটের মাথায়। ভারতীয়দের মধ্যে আইএসএল ডার্বিতে প্রথম গোল মনবীর সিংয়ের। ওই ম্যাচেই তিনি গোলটি করেছিলেন ৮৫ মিনিটে।

প্রথম গোল করেন রয় কৃষ্ণ

প্রথম গোল করেন রয় কৃষ্ণ

রয় কৃষ্ণ আরও দুটি গোল করেছেন লাল হলুদের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি গায়ে। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি এসসি ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। সেই ম্যাচে ১৫ মিনিটে রয় কৃষ্ণ গোল করেছিলেন। ২০২১ সালের ২৭ নভেম্বর কলকাতা ডার্বিতে লাল হলুদকে ৩-০ গোলে উড়িয়ে দেয় সবুজ মেরুন। সেই ম্যাচটিতে রয় কৃষ্ণর গোলটি এসেছিল ১২ মিনিটে। মনবীর ১৪ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়িয়েছিলেন। চলতি আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গল ০-২ গোলে পরাস্ত হয়েছিল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। সেই ম্যাচেও গোল করেন মনবীর।

একমাত্র হ্যাটট্রিক কিয়ানের

একমাত্র হ্যাটট্রিক কিয়ানের

রয় কৃষ্ণ ও মনবীর সিং ডার্বিতে ইস্টবেঙ্গল বা এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনটি করে গোল করলেও হ্যাটট্রিক করতে পারেননি। যে কৃতিত্বটি রয়েছে জামশিদ নাসিরির পুত্র কিয়ান নাসিরির। গত বছর ২৯ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছিল এটিকে মোহনবাগান। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন কিয়ান। ফলে রয় কৃষ্ণ, মনবীরের মতো কিয়ানও আইএসএল ডার্বিতে তিনটি করে গোল করেছেন।

দ্বিতীয়ার্ধেই বেশি গোল

দ্বিতীয়ার্ধেই বেশি গোল

পরিসংখ্যান বলছে, আইএসএলে ইস্টবেঙ্গল (এসসি ইস্টবেঙ্গল-সহ) বনাম এটিকে মোহনবাগান ম্যাচে হওয়া গোলগুলির মধ্যে সিংহভাগই হয়েছে দ্বিতীয়ার্ধে। যে সংখ্যাটি হলো ১০। এবারের আইএসএলে এটিকে মোহনবাগান সাতটি ম্যাচে প্রথমে গোল করে জিতেছে। ইস্টবেঙ্গল যে ৯টি ম্যাচে হেরেছে তার সব কটিতেই প্রথমে গোল হজম করেছে। দুই দলেরই জালে দ্বিতীয়ার্ধে বল জড়িয়েছে ৬৫ শতাংশের বেশি। এটিকে মোহনবাগান যে ১৭টি গোল হজম করেছে তার মধ্যে ১২টি দ্বিতীয়ার্ধে। ইস্টবেঙ্গল যে ৩৬টি গোল খেয়েছে, তার মধ্যে ২৪টি দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধে এত গোল আর কোনও দলকে হজম করতে হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+