বিশ্বকাপ শুরু আগে ফের ধাক্কা খেল আর্জেন্তিনা

বিশ্বকাপ শুরুর আগে ফের ধাক্কা খেল আর্জেন্তিনা। শুক্রবার অনুশীলনের সময়ে ডান পায়ের হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্তিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ম্যানুয়েল ল্যানজিনি।

বিশ্বকাপ শুরুর আগে ফের ধাক্কা খেল আর্জেন্তিনা। শুক্রবার অনুশীলনের সময়ে ডান পায়ের হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্তিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ম্যানুয়েল ল্যানজিনি। তাঁর চোটের জায়াগা পরীক্ষা করে জানা যায় ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। আর এই কারণেই বিশ্বকাপ খেলার স্বপ্ন অপূর্ণ রেখেই ছিটকে যেত হল ওয়েস্ট হ্যামের এই তারকাকে।

বিশ্বকাপ শুরু আগে ফের ধাক্কা খেল আর্জেন্তিনা

ল্যানজিনির চোট পাওয়ার কথা টুইট করে প্রথম জানানো হয় আর্জেন্তিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। প্রিমিয়ার লিগে

এমনিতেই বিশ্বকাপের জন্য আর্জেন্তিনার কোচ সাম্পাওলির দল নির্বাচন অবাক করেছে অনেক ফুটবল বিশেষজ্ঞকেই।

সিরি 'এ'-গত মরসুমের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা ইকার্ডিকে দলে না রাখার সিদ্ধান্ত অবাক করেছে সকলকেই। এছাড়া ২০১৮ ফিফা ওর্য়াল্ড কাপে কোন যুক্তি ডিবালাকে নেওয়া হয়েছে তাও বোধগম্য হয়নি বহু বিশেষজ্ঞেরই। কারণ যে জায়গায় ডিবালা খেলেন, ঠিক সেই জায়গাতেই খেলেন লিওনেল মেসি। ফলে পাঁচ বারের ব্যালন ডি'অর বিজয়ীকে প্রথম একাদশে জায়গা করে দিতে অধিকাংশ ম্যাচেই রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে এই প্রতিভাবান ফুটবলারকে।

এই পরিস্থিতিতে ল্যানজিনির পরিবর্ত ফুটবলার হিসেবে আর্জেন্তিনা শিবিরে ঢোকার প্রবল সম্ভবনা এনজো পিরেজের। এছাড়া লুথার মার্টিনেজ বা ইকার্ডিকেও দলে ফেরাতে পারেন আর্জেন্তাইন কোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+