চ্যাম্পিয়ন্স লিগ ২০২০-এর শেষ ১৬-এ বার্সেলোনা, চেলসি, জুভেন্তাস ও ম্যান ইউ, জিত পিএসজি-রও

চ্যাম্পিয়ন্স লিগ ২০২০-এর শেষ ১৬-এ পৌঁছেছে বার্সেলোনা, চেলসি, জুভেন্তাস ও ম্যান ইউ

জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ ২০২০-এর লড়াই। প্রতিযোগিতার শেষ ১৬ রাউন্ডে পৌঁছে গিয়েছে বার্সেলোনা। টুর্নামেন্টের একই পর্বে পৌঁছে গিয়েছে ম্যাঞ্চেস্টা্র ইউনাইটেড, চেলসি এবং জুভেন্তাস। ফলে এই রাউন্ডে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। বার্সেলোনা এবং ম্যান ইউ-এর বড় জয়ে উচ্ছ্বসিত হয়েছেন ফুটবল প্রেমীরা।

চ্যাম্পিয়ন্স লিগ ২০২০-এর শেষ ১৬-এ বার্সেলোনা, চেলসি, জুভেন্তাস ও ম্যান ইউ, জিত পিএসজি-রও

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ জি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়ানামোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধ থেকে দাপট দেখাতে শুরু করে বার্সা। ৫২ মিনিট প্রথম গোল করেন সার্জিও ডেস্ট। ৫৭ এবং ৭০ মিনিটে বার্সার হয়ে দ্বিতীয় এবং তৃতীয় গোল দেন মার্টিন ব্রেইথওয়েট। অতিরিক্ত সময় আন্টোনিও গ্রিজম্যানর বুট থেকে চতুর্থ গোল আসে। ৪-০ গোলে ম্যাচ জেতে স্প্যানিশ ক্লাব।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এইচের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্তানবুল বাসাকসেহির-কে ৪-১ গোলে হরিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জয়ী দলের হয় দুটি গোল দেন ব্রুনো ফর্নান্ডেজ। একটি করে গোল দেন মার্কাস রাশফোর্ড এবং ড্যানিয়েল জেমস। একই গ্রুপের ম্যাচে আরবি লেইপজিগ-কে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। গোল দিয়েছেন নেইমার।

টুর্নামেন্টের গ্রুপ জি-র ম্যাচে ফেরেনকাভারোস-কে ২-১ গোলে হারিয়েছে জুভেন্তাস। গোল দিয়ছেন ক্রিশ্চিয়নো রোনাল্ডো এবং আলভেরো মোরতা। গ্রুপ ই-তে রেনসের বিরুদ্ধে ২-১ গোলের জয় পেয়েছে চেলসি। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এ পৌঁছে গিয়েছে ব্রিটিশ ক্লাব। জয়ী দলের হয়ে গোল করেছেন কালাম হডসন ওডৌই ও অলিভিয়ের জিরুড। গ্রুপ এফ-এর ম্যাচে জেনিট-কে ৩-১ গোলে হারিয়েছে লাজিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+