Intercontinental Cup: প্রথম পরীক্ষাতে ব্যর্থ, সিরিয়ার কাছে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে কী বললেন মার্কুয়েজ?
ইন্টারকন্টিনেন্টাল কাপ ছিল ভারতের কোচ হিসেবে মানোলো মার্কুয়েজের প্রথম পরীক্ষা। কিন্তু প্রথম পরীক্ষাতেই ব্যর্থ হলেন স্প্যানিশ কোচ। মরিশাসের বিরুদ্ধে ড্র করার পর সিরিয়ার কাছে হেরে খেতাব হাতছাড়া হল ভারতের। সেইসঙ্গে কোচ মার্কুয়েজের কৌশল নিয়েও প্রশ্ন উঠছে। দু'টি ম্যাচেই ভারতীয় দলের খেলায় কোনও আগ্রাসন দেখা যায়নি। এমনকি নতুনত্ব দেখা যায়নি।
ম্যাচ হারের পর মার্কুয়েজ বলেছেন, 'আমি প্রথমার্ধে দলের খেলায় আমি হতাশ হয়েছিলাম। আমি ভীত দল পছন্দ করি না। আমরা প্রথম মিনিটে ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের লক্ষ্য যেন হয়ে উঠে গোল হজম না করা। তবে আমি দ্বিতীয়ার্ধে দলের খেলায় সন্তুষ্ট। ০-৩ গোলে পরাজয়টাই শেষ কথা নয়। আমি মনে করি আমরা অন্তত গোল করার যোগ্য ছিলাম।'

একইসঙ্গে মার্কুয়েজ আরও বলেন, অন্তত আমাদের কাছে সুযোগ ছিল। অন্য দিন, কার্যত, আমরা গোলের কাছে পৌঁছাইনি। আজ আমরা কিছু সুযোগ তৈরি করেছি। আমরা স্কোর করতচে পারতাম। দু-তিনটে খুব কঠিন বল বাঁচিয়েছেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে পারফরম্যান্স ইতিবাচক। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে দলটি ১০০০ গুণ ভালো ছিল। আমরা খুব সাহসী ফুটবল খেলেছিলাম।'
ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে নিজেদের থেকে পিছিয়ে থাকা মরিশাসকে হারাতে ব্যর্থ হয় ভারত। মরিশাসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ভারতীয় দল। অন্যদিকে সিরিয়া তাদের প্রথম ম্যাচে মরিশাসকে ২-০ গোলে হারিয়ে দেয়। বে ড্র করা তো দূরের কথা, সিরিয়ার কাছে ০-৩ গোলে ম্যাচ হেরে বসে ভারত। ম্যাচের প্রথমার্ধে ১টি ও দ্বিতীয়ার্ধে একজোড়া গোল হজম করে ভারত।
সিরিয়ার কাছে লজ্জার পরাজয়ের সম্মুখীন হলো ভারত। হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে ভারত পরাস্ত হলো ০-৩ গোলে। ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে নিল সিরিয়া।
এর আগে, সিরিয়া ২-০ গোলে মরিশাসকে হারিয়েছিল। ভারত ও মরিশাস ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছিল। ফলে ভারত ও মরিশাস টুর্নামেন্ট শেষ করল ১ পয়েন্ট করে পেয়ে।
ভারত ইন্টারকন্টিনেন্টাল কাপের ২টি ম্যাচে মাঠে নেমে একটিও গোল করতে পারেনি। তবে হজম করে ৩টি গোল। সুনীল ছেত্রীর বদলে গোল করার মতো ফুটবলার যে এখনও ভারতীয় দলে নেই, তা স্পষ্ট।












Click it and Unblock the Notifications