Indian Football Team: বছরের শেষ ম্যাচে জয় পেতে মরিয়া ভারত, সব বিভাগেই উন্নতির বার্তা কোচের
সোমবার হায়দরাবাদে চলতি বছরের শেষ ম্যাচ খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। চলতি বছরে একটি ম্যাচেও জয় পায়নি ভারত। কোচ বদল হলেও ভারতীয় দলের খেলার মান খুব একটা পরিবর্তন হয়নি। এই পরিস্থিতিতে সোমবার প্রথম জয়ের সন্ধানে মাঠে নামছে ভারত।
ইগর স্টিমাচের পর ভারতীয় দলের কোচের হটসিটে বসেন মানোলো মার্কুয়েজ। কিন্তু তাঁর কোচিংয়ে এখনও জয়ের মুখ দেখেনি ভারত।সেপ্টেম্বর মাসে আন্তঃ মহাদেশীয় কাপে ভারত প্রথম ম্যাচে মরিশাসের সঙ্গে গোলশূণ্য ড্র করে, এরপর সিরিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখতে হয় ভারতকে। অক্টোবরে ভিয়েতনাম সফরে গিয়ে ১-১ গোলে ড্র করে ভারত।

রবিবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ বলেন, 'ফ্রেন্ডলি ম্যাচ হলেও আমাদের কাছে এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০২৭ সালে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে এটা আমাদের কাছে বড় সুযোগ। অনেকটা সময় ধরে আমরা আন্তর্জাতিক কোনও ম্যাচে জয় পায়নি। কিন্তু আমরা যে অনেকটা উন্নতি করেছি সেটা প্রমাণ করার সুযোগ রয়েছে এই ম্যাচে।'
মাত্র কয়েকমাস হল ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন। খুব বেশি সময় পাননি দলকে গুছিয়ে নেওয়ার জন্য। তবে এই ম্যাচে নামার আগে কয়েকদিনের শিবির করতে পেরেছেন। ফলে মালয়েশিয়া ম্যাচের আগে দলের বি্ভিন্ন বিভাগে উন্নতির প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
মার্কুয়েজের কথায়, 'ফুটবলে আক্রমণ থেকে রক্ষণ সব বিভাগকেই সমান গুরুত্ব দিতে হয়। আমাদের সব বিভাগকেই উন্নতির প্রয়োজন আছে। ভিয়েতনামের বিরুদ্ধে শেষ ম্যাচে আমার দ্বিতীয়ার্ধে ভালো খেলেছিলাম কিন্তু তাও কিছু ভুল করে ফেলেছিলাম। ফলে এই ম্যাচে তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সতর্ক থাকতে হবে।'
Mohun Bagan: জাতীয় দলে নেই বাংলার ফুটবলার, বিতর্ক বাড়িয়ে মোহনবাগান সচিব দায়ী করলেন আইএফএকেই
এই সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে উপস্থিত ছিলেন লালরিন্দিকা। তাঁর কথায়, ' নতুন কোচের অধীনে এটা আমাদের তৃতীয় শিবির। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা জানি কোচ আমাদের থেকে কী চান, এবার ম্যাচে ভালো খেলতে হবে।'












Click it and Unblock the Notifications