তৃণমূলস্তর থেকে ফুটবল প্রতিভা তুলে আনতে বৈপ্লবিক পদক্ষেপ, ধাপে ধাপে কীভাবে চলবে কাজ?
তৃণমূলস্তর থেকে ফুটবল প্রতিভাকে তুলে আনার ক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ প্রোইন্ডিয়া চ্যাম্পিয়ন দেসদে কাসার। বিগত বছর সাতেক ধরে এই প্রকল্পের কাজ চললেও এবার তা গতি পেতে চলেছে।
ভারতের গ্রাসরুট লেভেল থেকেই ফুটবলের পরিকাঠামোকে উন্নত করার লক্ষ্যে এবার যুক্ত করা হলো ম্যানচেস্টাপ ইউনাইটেডের প্রাক্তন ইন্টারন্যাশনাল কোচ ইনস্ট্রাক্টর পল নিয়ারিকে।

ম্যান ইউয়ের পাশাপাশি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কোচ এডুকেটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে পলের। বিভিন্ন দেশেও তিনি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এবার ভারতের বিভিন্ন পর্যায়ের কোচেরাও যাতে পলের সেশনে তাঁর অভিজ্ঞতা ও পরামর্শে সমৃদ্ধ হতে পারেন তা সুনিশ্চিক করছে Champion Desde Casa।
এআইএফএফের ম্যাচ কমিশনার তথা চ্যাম্পিয়ন দেসদে কাসার ডিরেক্টর অপরূপ চক্রবর্তী বলেন, শুধু স্কাউট করে লাভ হয় না। এমন পরিকাঠামো থাকা উচিত যেখান থেকে র ট্যালেন্টরা উপযুক্ত প্রশিক্ষণ পেয়ে ধাপে ধাপে বড় পর্যায়ে উন্নীত হতে পারেন। ফুটবল প্রতিভা চিহ্নিতকরণ থেকে কোচেদের গাইড করার কাজে যুক্ত করা হবে পলকে।

নানাবিধ প্রযুক্তির মাধ্যমে ফুটবল খেলার রণকৌশল থেকে শুরু করে ফুটবলারের দক্ষতার উন্নয়নে অ্যানালিটিক্স খুব জরুরি হয়ে পড়েছে। বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে ফুটবলারের মানোন্নয়ন ঘটানো যায়। ফুটবল অ্যানালিটিক্সের ব্যবহার বেবি লিগ থেকে শুরু করে ইউথ লিগে অংশ নেওয়া ফুটবলারদেরও উপকারে লাগবে বলে মনে করছেন অপরূপ।
সে কারণে পলকে ভারতের তৃণমূলস্তরের ফুটবলের পরিকাঠামো উন্নয়নের কাজে যুক্ত করার পাশাপাশি বেঙ্গালুরুর একটি অ্যানালিটিক্স সংস্থাকেও যুক্ত করল Champion Desde Casa। একইসঙ্গে তৃণমূলস্তর থেকে ফুটবল ম্যাচ যাতে সম্প্রচারিত হয় তার জন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গেও চুক্তি সম্পাদিত হয়েছে।
খেলা সম্প্রচারের মাধ্যমে বাংলা-সহ দেশের নানা প্রান্ত থেকে ফুটবল প্রতিভা অন্বেষণের কাজটিও এক নয়া মাত্রা পাবে বলে উপলব্ধি অপরূপের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications