ইংলিশ লিগের মহারণের জন্য প্রস্তুত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার সিটি
ম্যাঞ্চেস্টার ৮ সেপ্টেম্বর : ইংলিশ প্রিমিয়ার লিগের মহারণের প্রথম বড় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর শনিবার। এই ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার সিটি ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে মুখোমুখি হবে।
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান দুই প্রতিপক্ষের ম্যাচ ঘিরে এখন থেকেই ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মাঠের মধ্যে কোচ হোসে মোরিনহো, এবং পেপ গুয়ার্দিওলা শত্রুতা এখন আর কারোর কাছেই অজানা নয়।

সময়: ভারতীয় সময় বিকাল ৫ টা
স্থান: ওল্ড ট্র্যাফোর্ড
চ্যানেল : স্টার স্পোর্টস নেটওয়ার্ক
এবারের ডার্বি বেশ আকর্ষনীয় হতে চলেছে। কোচ হোসে মোরিনহো, এবং পেপ গুয়ার্দিওলা দুজনেই নিজের নিজের দলের খেলোয়ারদের নিয়ে বেশ আশাবাদী। দুই দলের কোচই মনে করছেন তাদের খোলোয়াররা মাঠে ১০০ শতাংশ দিয়ে প্রতিপক্ষকে আটকানোর চেষ্টা করবে।
লিউক শ অনেক দিন পরে চোট সারিয়ে মাঠে ফিরছেন। তাই কোচ হোসে মোরিনহো তাকে নিয়ে বেশ আশাবাদী। অন্যদিকে বিপক্ষের দলের মধ্য বেশ কিছু দুর্বলতাকে কাজে লাগাতে চাইছেম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দুই দলই বাকি বিতর্কে সরিয়ে রেখে শনিবারেরে ডার্বিরর জন্য নিজেদের শেষ মূহুর্তের প্রস্তুতি সেরে নিতে চাইছেন।
দুই দলের সম্ভাব্য খেলোয়েরের নামের তালিকা
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড : ডেভিড দে গেয়া, সের্গিও আগুয়েরো, আন্তোনিও ভ্যালেন্সিয়া, এরিক বেইলি, দালে ব্লাইন্ড, লিউক শ, ক্রিশ স্মলিং, অ্যাশলে ইয়ং, পল পোগবা, এম ফেলাইনি, ওয়েন রুনি, অ্যান্টনি মার্শাল, অ্যান্ডার হেরেরা, হেনরিক মিতারিয়েন, মরগ্যান স্নেইডারলিন, জ্লাটান ইব্রাহিমোভিচ, মার্কাস রাশফোর্ড
ম্যাঞ্চেস্টার সিটি : ক্লদিও ব্রাভো, উইলি কাবালোরো, পাবলো জাবালেতা, নিকোলাস ওটামেন্ডি, জন স্টোনস, আলেকজান্ডার কোলারোভ, বাকারি স্যাংইয়া, গায়েল ক্লিচি, ফের্নান্দিনহো, দাভিদ সিলভা, কেভিন দে ব্রুনে, ইলকে গুন্দোগান, রহিম স্টারলিং, কেলেচি ইহেনাচো, নলিতো , খেসুস নাবাস, ফাবিয়ান দেলফ, লেরয় সানে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সম্ভাব্য লাইন আপ
ফরমেশন : ৪-২-৩-১
গোলকিপার : ডেভিড দে গেয়া
ডিফেন্ডার : আন্তোনিও ভ্যালেন্সিয়া, এরিক বেইলি, দালে ব্লাইন্ড, লিউক শ,
মিডফিল্ডার : পল পোগবা, এম ফেলাইনি, ওয়েন রুনি, অ্যান্টনি মার্শাল,
স্ট্রাইকার : জ্লাটান ইব্রাহিমোভিচ
ম্যাঞ্চেস্টার সিটি সম্ভাব্য লাইন আপ
ফরমেশন : ৪-৩-৩
গোলকিপার: ক্লদিও ব্রাভো
ডিফেন্ডার : পাবলো জাবালেতা, নিকোলাস ওটামেন্ডি, জন স্টোনস, আলেকজান্ডার কোলারোভ,
মিডফিল্ডার : ফের্নান্দিনহো, দাভিদ সিলভা, কেভিন দে ব্রুনে,
স্ট্রাইকার : রহিম স্টারলিং, কেলেচি ইহেনাচো, নলিতো ,












Click it and Unblock the Notifications