প্রিমিয়ার লিগে চেলসিকে ৪-০ গোলে হারাল ম্যান ইউ
প্রিমিয়ার লিগে চেলসিকে ৪-০ গোলে হারাল ম্যান ইউ
৪-০ গোলে চেলসিকে হারিয়ে নিজেদের ইংলিশ প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১৯৬৫ সালের পর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এটাই ম্যান ইউ-র সবচেয়ে বড় জয় বলে জানাচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা।

ম্যাচের শুরুটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে হয়। চেলসির টামি আব্রাহামের জোরালো শট ইউনাইটেডের বারে লেগে ফিরে আসে। এরপরেই খেলা ধরে নেয় হোম টিম। ১৮ মিনিটে একটি পেনাল্টি পায় ম্য়ান ইউ। গোল করে দলকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় ওলে গানারের দল। ৬৫ মিনিটের মাথায় গোল দিয়ে ম্যান ইউকে এগিয়ে দেন অ্যান্টনি মার্শিয়াল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। বরং ৬৭ মিনিটে আরও একটি দুর্দান্ত গোল করে লাল জার্সির হয়ে ব্যবধান বাড়ান মার্কাস রাশফোর্ড। ৮১ মিনিটে ম্যান ইউ-র হয়ে চতুর্থ গোল করে চেলসির কফিনে শে। পেরেক পুঁতে দেন ড্যানিয়েল জেমস।












Click it and Unblock the Notifications