জমজমাট চ্যাম্পিয়ন্স লিগ, জিতল ম্যান ইউ, পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে দুরন্ত জয় পিএসজি-র, আন্দ্রেলেখতের বিরুদ্ধে ৪-০ গোলে জিতলেন নেইমার এন্ড কোং। গোল পেলেন নেইমার। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড জিতল বেনফিকার বিরুদ্ধে।
চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফরম্যান্স রেড ডেভিলসের । অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর এই প্রথম এত ভালো পারফরম্যান্স দেখাচ্ছে হোসে মরিনহোর ছেলেরা। আসলে ধীরে ধীরে দলটিকে গড়ে তুলছেন স্পেশাল ওয়ান। বেনফিকার বিরুদ্ধে ১-০ গোলে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড।

অ্যাওয়ে ম্যাচে দলের প্রয়োজনীয় তিন পয়েন্ট তুলে দেন মার্কাস র্যাশফোর্ড। তিনিই দুরন্ত গোল করেন রেড ডেভিলসের জার্সি গায়ে। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে দিওয়ালি উপলক্ষ্যে ভারতীয় ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/HappyDiwali?src=hash&ref_src=twsrc%5Etfw">#HappyDiwali</a> to all our fans celebrating the festival of lights! <a href="https://t.co/2K4nfByTKD">pic.twitter.com/2K4nfByTKD</a></p>— Manchester United (@ManUtd) <a href="https://twitter.com/ManUtd/status/920921470125203456?ref_src=twsrc%5Etfw">October 19, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ছেড়ে আসা বার্সেলোনা দলের জয়ের দিনে জয় পেল নেইমারের পিএসজি। ম্যাচে গোল করলেন বার্সা ছেড়ে আসা ব্রাজিলিয়ান নায়ক। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে বড় জয় পেল পিএসজি। তারা ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল আন্ডারলেখতকে। খেলার ৩ মিনিটেই এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি। ৪৪ মিনিটে স্কোরলাইন ২-০ করে দেন কাভানি।

দ্বিতীয়ার্ধেও একইরকম আক্রমণের ঝাঁঝ ছিল পিএসজি-র। ৬৬ মিনিটে গোল তুলে নেন নেইমার। খেলার শেষ মুহূর্তে ৪-০ করে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া।












Click it and Unblock the Notifications