সঙ্গিনীর সঙ্গে ছুটি কাটাতে গিয়ে পুলিশ পিটিয়ে বিতর্ক! হাজতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক
সঙ্গিনীর সঙ্গে ছুটি কাটাতে গিয়ে পুলিশ পিটিয়ে বিতর্ক! হাজতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক
সঙ্গিনীর সঙ্গে ছুটি কাটাতে গিয়ে গ্রিক পুলিশের সঙ্গে মারামারির ঘটনায় বড় বিতর্কে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রিমিয়ার লিগের পরের মরসুমের ঢাকে কাঠি, তার আগে অল্প কদিনের ছুটি পেয়ে অনেক খেলোয়াড়ই এখন ঘুরতে বেরিয়ে গিয়েছেন। ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার গ্রিসের দ্বীপ মাইকোনোসে ঘুরতে গিয়েছেন। সেখানেই পুলিশ পিটিয়ে হাজতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক!

ইউরোপা লিগ থেকে বিদায়
সম্প্রতি ইউরোপা লিগে সেমিফাইনালে সেভিয়ার বিরুদ্ধে ম্যাচ হেরে বসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেমিফাইনাল হেরে ফাইনালেও ওঠা হয়নি ইউনাইটেডের।ম্যাগুয়াররা ম্যাচ হারে ১-২ ব্যবধানে।

ছুটি কাটাতে সঙ্গিনীর সঙ্গে গ্রিসে ম্যাগুয়ার
ইউরোপা লিগ দিয়ে লম্বা মরসুম শেষের পর ছুটি কাটাতে সঙ্গিনীর সঙ্গে গ্রিসে যান ম্যাগুয়ার। গ্রিস মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, সেখানেই একটি পানশালার বাইরে হাতাহাতিতে জড়িয়েছিলেন এই ইংলিশ ডিফেন্ডার।

পুলিশের উপর চড়াও ফুটবলার
জানা গিয়েছে, কিছু ফুটবল সমর্থকদের সঙ্গে ম্যাগুয়ার ঝামেলায় জড়িয়ে যান।পুলিশ বাধা গিতে এলে গালাগালি করতে করতে ম্যাঞ্চেস্টার ফুটবার পুলিশ কর্মকর্তার ওপর চড়া হন বলে অভিযোগ।

ম্যাগুয়ারকে আটক
পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে ম্যাগুয়ার আরও দুই ইংলিশ ফুটবলারকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications