ইপিএল ২০১৭ : সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়ে লিগ জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়ে ইংলিশ ফুটবল প্রিমিয়ার লিগ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
লন্ডন, ২৭ ফেব্রুয়ারি : সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়ে ইংলিশ ফুটবল প্রিমিয়ার লিগ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচে ভরসা রেখেছিলেন ম্যান ইউ ম্যানেজার হোসে মোরিনহো। সেই ভরসার জায়গা ভাঙতে দেননি ইব্রাহিমোভিচ। জোড়ে গোলে একাই ভেঙে দিলেন সাউদাম্পটনের ইপিএল জয়ের স্বপ্ন।

৩৫ বছরের ইব্রাহিমোভিচ ১৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন। ২৮ মিনিট ও ৩২ মিনিটের মাথায় দুটি গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সাউদাম্পটন। কিন্তু দুটি সুযোগই তাদের হাতছাড়া হয়।
এরপর ৩৮ মিনিটের মাথায় ম্যাঞ্চেস্টারের লিনগার্ডের গোলে আরও একধাপ এগিয়ে যায় লাল সেনা। প্রথম থেকেই ম্যাচের রাশ ধরেছিল ম্যাঞ্চেস্টার। ধারে কাছে ঠেকতে পারেনি সাউদাম্পটন।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক হয় সাউদাম্পটনের। গাব্বিয়াদিনির জোড়া গোলে ম্যাচে সমতা ফেরায় সাউদাম্পটন। কিন্তু ম্যাচের শেষলগ্ন এসে ফের ইব্রাহিমোভিচ ম্যাজিক। নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাঞ্চেস্টারকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন এই সুইডিশ খেলোয়াড়।












Click it and Unblock the Notifications