Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FA Cup: এফএ কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ডার্বিতে পরাস্ত ম্যানচেস্টার সিটি

FA Cup: এফএ কাপের ফাইনালে অঘটন। ওয়েম্বলি স্টেডিয়ামে এদিন হয়ে গেল ম্যানচেস্টার ডার্বি। আর তাতেই ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে ছিল ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ম্যাচের শেষ লগ্নে সিটি ব্যবধান কমালেও তা পরাজয় এড়ানোর পক্ষে যথেষ্ট ছিল না। এই নিয়ে ১৩ বার এফএ কাপ জিতল ইউনাইটেড।

FA Cup
Getty Images
FA Cup

২০২১ থেকে ২০২৪- টানা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড সদ্যসমাপ্ত ইপিএলের পয়েন্ট তালিকায় ছিল অষ্টম স্থানে। ৩৮ ম্যাচের শেষে সিটির সঙ্গে ইউনাইটেডের পয়েন্টের ব্যবধান ছিল ৩১।

সেই অবস্থা থেকে ম্যানচেস্টারের এফএ কাপ জয় অঘটন তো বটেই। যদিও এদিনের ফাইনালে ম্যান সিটির ফুটবলারদের খেলায় ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। ৩০ মিনিটে আলেজান্দ্রো গার্নাচোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৩৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কোব্বি মাইনু।

প্রথমার্ধে ২ গোলেই এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে ইপিএল খেতাব জেতা সিটি বেশ কিছু সুযোগ নষ্ট করে। দ্বিতীয়ার্ধে আরলিং হালান্ডের শট বারে লেগে ফিরে আসে। কাইল ওয়াকারের প্রয়াসও দারুণ দক্ষতার সঙ্গে রুখে দেন ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা।

৮৭ মিনিটে জেরেমি ডোকুর গোলে ব্যবধান কমাতে সক্ষম হলেও হার বাঁচাতে পারেনি সিটি। গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ খেতাব জিতেছিল সিটি। ফলে এদিন মধুর প্রতিশোধ নিয়ে মাঠ ছাড়ল রেড ডেভিলস। যদিও তাতে ম্যানেজার এরিক টেন হ্যাগের চাকরি সুরক্ষিত থাকবে কিনা তা বলা যাচ্ছে না। তিনি নিজেও বলতে পারেননি, তাঁর কোচিংয়ে ম্যান ইউ এদিনই শেষ ম্যাচ খেলল কিনা।

মাইনুর পারফরম্যান্স ইউরো কাপের দলে তাঁর জায়গা পাকা করতে বড় ভূমিকা নেবে। ৩৩ বছর পর ইংল্যান্ডের কোনও টিনএজার এফএ কাপের ফাইনালে গোল করলেন। ১৯৮১ সালে সিটির হয়ে টটেনহ্যামের বিরুদ্ধে গোল করেছিলেন স্টিভ ম্যাকেনজি। তারপর এদিন মাইনুর গোল।

কেভিন ডি ব্রুইন প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে চারটি গোল করেছেন, ১০টি অ্যাসিস্ট। যদিও আজকের ফাইনালে তাঁকে বিবর্ণ দেখিয়েছে। খেলা শেষের আধ ঘণ্টারও বেশি সময় আগে তাঁকে তুলে নিতে বাধ্য হন সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা। সিটি টানা ৯টি ম্যাচ জিতে প্রিমিয়ার লিগ খেতাব জিতেছিল। যদিও এফএ কাপে সেই পারফরম্য়ান্সের ধারেকাছে পৌঁছতে পারেনি। মরশুম শেষ করল একটি ট্রফি জিতেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+