Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এফএ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ল্যাম্পার্ডের এভারটনের বিরুদ্ধে দাপুটে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

এফএ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ল্যাম্পার্ডের এভারটনের বিরুদ্ধে দাপুটে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

এফএ কাপের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে এভারটনের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় পেল পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথম কোয়ার্টারের মধ্যেই আসে দুইটি গোল। এই ম্যাচে শনিবার রাত্রে অ্যান্টোনির গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাস র্যাশফোর্ডের পাস থেকে গোল করে যান ব্রাজিলের তরুণ অ্যাটাকিং মিডিও। তবে এই গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রেড ডেভিলস।

এফএ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ল্যাম্পার্ডের এভারটনের বিরুদ্ধে দাপুটে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

ম্যাচের ১৪ মিনিটে কোনোর কোডির গোলে ম্যাচে সমতা ফেরায় এভারটন। প্রথমার্ধের শেষ পর্যন্ত এই স্কোর লাইনই বজায় ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই এভারটনের গোলদাতা কোনোর কো়ডির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৫২ মিনিটে এই আত্মঘাতী গোলটি করেন তিনি। গোল লক্ষ করে নেওয়া শট বাঁচাতে গিয়ে তা সরাসরি নিজেদের জালেই জড়িয়ে দেন কোডি। ৭৪ মিনিটে ভিএআর-এ চেক করার পর বাতিল করা হয় নিল মুপেয়ের পরিবর্তে এই ম্যাচে নামা ডমিনিক ক্যালভার্ট- লিউয়িনের গোল। ম্যাচের তৃতীয় গোলটি আসে একে বারে শেষ লগ্নে। ৬ মিনিটের অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি। সেখানে ৯০+৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানচেস্টারের জয় নিশ্চিত করেন মার্কাস র্যাশফোর্ড।

এই ম্যাচে ৫৮ শতাংশ বল পজিশন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের দখলে। মোট ১৭টি শট নিয়েছিল তারা যার মধ্যে অন টার্গেট ছিল ৭টি। অন্য দিকে, এভারটনের নেওয়া ৮টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। ভাগ্য যদি সহায় থাকত এই ম্যাচ থেকে খালি হাতে ফিরতে হত না এভারটনকে। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলের ২টি শট এ দিন পোস্টে প্রতিহত হয়। সেগুলি যদি পোস্টে না লাগত তা হলে নিশ্চিত দুইটি গোল পেত এভারটন। এ ছাড়া এভারটন একটি বড় সুযোগ হাতছাড়া করেন গোল করার যদিও ম্যানচেস্টার ইউনাইটেডও একটি ভাল সুযোগ হাতছাড়া করেছেন। দুই দলের পাসিংয়ের ক্ষেত্রেও নির্ভুল বিষয়টা ছিল লক্ষ্যণীয়। ৮৮ শতাংশ বল নির্ভুল পাস করে ম্যান ইউ যেখানে ৮১ শতাংশ বল নির্ভুল পাস করে এভারটন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+