ওল্ড ট্রাফোর্ডে ফিরলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক! তিনিই বসছেন মোরিনহোর চেয়ারে

এই মরসুমে শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবে হোসে মোরিনহোর বদলি অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে ওলে গানার সোলষার নিয়োগ করা হয়েছে।

আলোচনায় ঘুরছিল অনেকগুলি নাম। কিন্তু শেষে হোসে মোরিনহোর চেয়ারে বসলেন ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের ঘরের ছেলে ওলে গানার সোলষার। এই মরসুমে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে তিনিই কাজ করবেন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর)-ই হোসে মোরিনহোকে সরিয়ে দিয়েছে ইপিএল-এর ক্লাবটি।

ওল্ড ট্রাফোর্ডে ফিরলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক!

নরওয়ের জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকার সোলষার দীর্ঘদিন ম্য়ান ইউনাইটেডে খেলেছেন। এখনও ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের হৃদয়ের মণিকোঠায় রয়েছেন তিনি। ১৯৯৯ সালের চ্য়াম্পিয়ন্স লিগ জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মুহূর্তে গোল করে তিনিই ২-১ গোলে জয় এনে দিয়েছিলেন।

Join us in welcoming Ole back to #MUFC! pic.twitter.com/KCtGw62Y4m
— Manchester United (@ManUtd) December 19, 2018

অবসরের পর তিনি ২০১৪ সালে প্রথমে কার্ডিফ ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন। সেখানে সাফল্য না পেয়ে তিনি পরের মরসুমে নিজের দেশ নরওয়ের ক্লাব মলডের দায়িত্ব নেন। সেই থেকে ওই ক্লাবের সঙ্গেই ছিলেন। দুটি লিগ খেতাবও জিতেছেন।

We can confirm that Ole Gunnar Solskjaer has been appointed as caretaker manager until the end of the 2018/19 season.

He will be joined by Mike Phelan as first-team coach, together with Michael Carrick and Kieran McKenna. #MUFC
— Manchester United (@ManUtd) December 19, 2018

স্যার অ্যালেক্স ফার্গুসনের সময়ে অ্যাসিস্ট্য়ান্ট কোচ হিসাবে কাজ করা মাইক ফেলান প্রথম দলের কোচ হিসেবে ওল্ড ট্রাফোর্ডে ফিরে এসেছেন। তাঁর সঙ্গে থাকছেন মোরিনহোর আমলের সাপোর্ট স্টাফ কোচ মাইকেল ক্য়ারিক ও কিয়েরন ম্যাকেনা-ও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+