এফএ কাপে দাপুটে জয় ম্যানচেস্টার-নিউক্যাসেলের, কোপা ইতালিয়ায় মনে রাখার মতো প্রত্যাবর্তন ইন্টার মিলানের
এফএ কাপে দাপুটে জয় ম্যানচেস্টার-নিউক্যাসেলের, কোপা ইতালিয়ায় মনে রাখার মতো প্রত্যাবর্তন ইন্টার মিলানের
এফএ কাপের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে চার্লটন অ্যাথেলেটিক্স-কে ৩-০ গোলে পরাজিত করল ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ ওয়ানের দলের বিরুদ্ধে ফেভারিচ হিসেবেও শুরু করেছিল লাল জার্সিধারীরা। তৃতীয় ডিভিশনের একটি ক্লাবের বিরুদ্ধে যে দাপট থাকা উচিৎ ছিল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব হয়েও সেই দাপট গোটা ম্যাচের খুব বেশি দেখাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।

ফ্রেডের পাস থেকে ২১ মিনিটে অ্যান্টোনির গোলে এগিয়ে যায় লাল জার্সিধারীরা। ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় গোলটি ম্যানচেস্টার ইউনাইটেড পায় ৯০ মিনিটের মাথায় এবং ম্যাচের অন্তিম লগ্নে অ্যাডেড টাইমে। ৯০ মিনিটে ফাকুন্দা পেলিস্ত্রির পাস থেকে মার্কাস র্যাশফোর্ড গোল করে এরিক টেন হারে দলকে ম্যাচের দ্বিতীয় গোলটি এনে দেন। ৯০+৪ মিনিটে তৃতীয় গোলটি পান মার্কাস র্যাশফোর্ড। একেবারে শেষ মুহূর্তে ব্রাজিলীয় ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরোর পাস থেকে গোল করে যান মার্কাস র্যাশফোর্ড। ম্যাচে এটিই তাঁর দ্বিতীয় গোল।
এফএ কাপের ম্যাচে এ দিন জয় পয়েছে প্রিমিয়ার লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা নিউক্যাসেল ইউনাইটেড। লেস্টার সিটিকে ২-০ গোলে পরাজিত করেছে তারা। ৬০ মিনিটে জোলিনটনের পাস থেকে ডান বার্ন গোল করে যায় নিউক্যাসেলের হয়ে। ৭২ মিনিটে মিগুয়েল আলমিরনের পাস থেকে অপর গোলটি করেন জোলিনটন।
অন্য দিকে, কোপা ইতালিয়ার ম্যাচের ইন্টার মিলন দুরন্ত জয় তুলে নিল পারমার বিরুদ্ধে। ম্যাচের ৩৮ মিনিটে সিমন সোহমের পাস থেকে স্টানকো জুরিচের গোলে এগিয়ে যায় পার্মা। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত এই স্কোরলাইন ধরে রাখতে সমর্থ হয়েছিল পারমা। কিন্তু শেষ পর্যন্ত তারা পারল না। হার মানতে হল ইন্টারের সামনে। ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজ সমতায় ফেরান ইন্টার মিলানকে। অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ১১০ মিনিটে ফ্রান্সেস্কো আকেরবি ম্যাচে এগিয়ে যাওয়ার গোলটি এনে দেন ইন্টার মিলানকে। পরবর্তী দশ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি পারমার জন্য।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications