এবার ময়দানে ইস্টবেঙ্গল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, কবে হবে খেলা?

এবার ময়দানে ইস্টবেঙ্গল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, কবে হবে খেলা?

ভারতে প্রাক-মরশুম প্রদর্শনী ম্য়াচ খেলতে রাজি হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কলকাতায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেড ডেভিলসরা সেই ম্যাচ খেলবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই খবরে উচ্ছ্বসিত লাল-হলুদ তথা কলকাতার ফুটবল প্রেমীরা।

কোথায় ম্যাচ

কোথায় ম্যাচ

এখনও পর্যন্ত যা খবর, সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তা এই খবরের সত্যতা স্বীকার করেছেন। বলেছেন, ভারতে প্রাক-মরশুম প্রদর্শনী ম্যাচ খেলতে রাজি হয়েছে ম্যান ইউ।

 কবে হবে ম্যাচ

কবে হবে ম্যাচ

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ইস্টবেঙ্গলের প্রদর্শনী ম্যাচের স্থান ঠিক হলেও, দিন ও সময় এখনও নির্ধারণ হয়নি। ম্যান ইউ কর্তাদের সঙ্গে আলোচনা করে এবং বিশ্ব ফুটবলের সূচি দেখেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভারতীয় ফুটবল সংস্থার এক সূত্রের তরফে জানানো হয়েছে। বলা হয়েছে, মার্চের আগে এ বিষয়ে কিছু জানানো সম্ভব নয়।

কত খরচ

কত খরচ

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ইস্টবেঙ্গলের মধ্যে প্রদর্শনী ম্যাচের আনুমানিক আর্থিক প্যাকেজ ২৪ কোটি টাকা ধরা হয়েছে। আনুসাঙ্গিক মিলিয়ে ওই ম্যাচে মোট ৩০ কোটি টাকার খরচ ধরা হয়েছে।

খারাপ ফর্মে

খারাপ ফর্মে

উল্লেখযোগ্যভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে খারাপ পারফরম্যান্সের জেরে সপ্তম স্থানে অবস্থান করছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্যদিকে আই লিগে ইস্টবেঙ্গলও রয়েছে সপ্তম স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+