Champions League: ম্যাঞ্চেস্টার সিটির স্বপ্নপূরণ, ইউরোপ সেরা পেপ গুয়ার্দিওলার দল
অবশেষে ম্যাঞ্চেস্টার সিটির স্বপ্নপূরণ। ইউরোপ সেরার তাজ উঠল সিটিজেনদের মাথায়। শনিবার রাতে ইস্তানবুলের আতাতুর্ক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল সিটি। ম্যাচে জয়সূচক গোলটি করলেন রদ্রিগো।
ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা দল সাজিয়েছিলেন ৩-৪-২-১ ছকে। অন্যদিকে ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাঘি রক্ষণ শক্তিশালী করার দিকে জোর দিয়েছিলেন। তাই তিনি ডিফেন্সে তিন জন রেখে মাঝমাঠেও পাঁচজনকে রেখে দিয়েছিলেন। হালান্ড-কেভিন দ্য ব্রুইনদের আটকে দেওয়াই ছিল ইতালির দলটির মূল পরিকল্পনা।

ম্যাচের ৩৫ মিনিটে বড় ধাক্কা খেল সিটি। পেশির চোটে মাঠ ছেড়ে বেরিয়ে যান দি ব্রুইন। দু'মিনিট আগেই খোঁড়াতে দেখা গিয়েছিল বেলজিয়ান তারকাকে। মাঠেই চিকিৎসা পরিষেবা নেন। কিন্তু দি ব্রুইন আর দৌড়তেই পারছিলেন না। বাধ্য হয়ে তাঁকে তুলে নেন গুয়ার্দিওলা। তাঁর পরিবর্ত হিসাবে নামেন ফিল ফোডেন। ২০২১ সালে চেলসির বিপক্ষে সেই ফাইনালেও চোট পেয়ে ম্যাচের মাঝপথে উঠে যেতে হয়েছিল ডি ব্রুইনাকে।
সিটি যে রকম একতরফা খেলে ইন্টার মিলানকে উড়িয়ে দেবে বলে পূর্বাভাস ছিল, সে রকম কিছু হলো না। প্রথমার্ধে তো প্রায় ম্যাড়ম্যাড়ে ম্যাচ, ইন্টার মিলানই বরং ভালো খেলল কিছুটা। হালান্ডকে প্রায় বন্দী করেই রাখেন ইতালির দলটির ডিফেন্ডাররা। ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য।
The boys in blue will never give in 💙#ManCity | #UCLfinal pic.twitter.com/OHbbGGaCoM
— Manchester City (@ManCity) June 11, 2023
দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল আসছিল না সিটির ডাগ আউটে ক্রমাগত চাপ বাড়তে থাকছিল। অবশেষে ৬৮ মিনিটের মাথায় এল সেই কাঙ্খিত মূহুর্ত। স্কাইব্লুজদের হয়ে কাজের কাজটি করলেন রদ্রিগো। মাঝমাঠে আকাঞ্জির পাস পেয়ে যান বার্নারদো সিলভা। তাঁর শট প্রতিহত হলে ফিরতি বলে ঠান্ডা মাথায় নিখুঁত প্লেসিংয়ে গোল করেন রদ্রিগো।

✒️ Etched in history.#UCLfinal pic.twitter.com/8xEmVGITY2
— UEFA Champions League (@ChampionsLeague) June 10, 2023
ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপের অষ্টম ক্লাব হিসেবে ত্রি-মুকুট জয়ের নজির ম্যান সিটির। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ত্রি-মুকুট।













Click it and Unblock the Notifications