টাকার থলি নিয়ে তৈরি ম্যান সিটি, নজরে লিও মেসি
বার্সেলোনার সঙ্গে মেসির নতুন চুক্তি স্বাক্ষর হয়েছে, কিন্তু তাতেও আশা ছাড়ছে না ম্যানচেস্টার সিটি।
ম্যানচেস্টার সিটি আশা ছাড়তে নারাজ। কিন্তু তাতে কী আর্জেন্তাইন তারকাকে নিজেদের দলে পেতে আরও কোমড় বেঁধে নামছে ম্যানচেস্টার সিটি।

সূত্রের খবর জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোয় নতুন করে মেসিকে পেতে ঝাঁপাবে ম্যানচেস্টার সিটি। এই মরশুমের শেষে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেসির। নু ক্যাম্পে নতুন চুক্তিতে এখনও সই করেননি এলএমটেন।
যদিও লা লিগা জায়ন্টরা জুলাইতে দাবি জানিয়েছে ২০২১ অবধি চুক্তিতে রাজি আর্জেন্তাইন তারকা। ট্রান্সফারের সবরকম রেকর্ড ভেঙে মেসিকে তুলে নিতে মরিয়া ম্যানচেস্টার সিটি। শোনা যাচ্ছে মেসির জন্য ৫৫৭ মিলিয়ন পাউন্ড দর হেঁকেছে ম্যান সিটি। যা ভারতীয় মুদ্রায় ৪৭৮৫ কোটি টাকা।
সিটি-র পক্ষ থেকে বিভিন্ন কর্মকর্তারা মেসির এজেন্টের সঙ্গে কথা চালাচ্ছে। তাঁদের লক্ষ্য জানুয়ারি মাসে নতুন ট্রান্সফার উইন্ডো খুললেই মেসিকে তুলে নেওয়া।
এদিকে এই মরশুমের শুরুতেই বার্সেলোনা থেকে নেইমারকে তুলে নিয়ে বড় ঝটকা দিয়েছে পিএসজি, এবার যদি মেসিও চলে যায় তাহলে বড় ধাক্কা খাবে বার্সা।












Click it and Unblock the Notifications