চেলসির বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর মূল প্রতিদ্বন্দ্বী আর্সেনালের প্রশংসা পেপ গুয়ার্দিওলার কন্ঠে
চেলসির বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর মূল প্রতিদ্বন্দ্বী আর্সেনালের প্রশংসা পেপ গুয়ার্দিওলার কন্ঠে
প্রিমিয়ার লিগের ম্যাচে শুক্রবার অ্যাওয়ে ম্যাচে চেলসিকে ১-০ গোলে পারিজত করল ম্যানচেস্টার সিটি। পরিবর্তন ফুটবলারের গোলে এই ম্যাচে জয় পেলেও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সিটিজেনদের তিন পয়েন্ট পাওয়ার জন্য।

এ দিন ম্যাচে প্রথম ২৫ মিনিটের মধ্যেই জোড়া ধাক্কা খায় চেলসি। ম্যাচের প্রায় শুরুতেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান রহিম স্টার্লিং। ৫ মিনিটের মাথায় ম্যাচের প্রথম পরিবর্তনটি নিতে হয় চেলসিকে। এর ১৫ মিনিট পরই আরও এক চোটে বাধ্য হয়েই প্রথমার্ধে ম্যাচের দ্বিতীয় পরিবর্তনটি নিতে হয় চেলসির কোচ গ্রাহাম পটারকে। ক্রিশ্চিয়ান পুলসিচ মাঠের বাইরে চলে যান।
চেলসির আক্রমণভাগের দুই স্তম্ভ ছিটকে যাওয়ার ফলে অনেকটাই ম্যাচটা সহজ হয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটির ডিফেন্ডারদের কাছে। এর ফলে প্রতিপক্ষের রক্ষণভাগেও মাঝে মধ্যেই উঠে আসছিলেন তাঁরা এবং আক্রমণকে অনেকটা সহযোগীতাও করেন। তবুও চেলসির ডিফেন্সকে ভাঙা সহজ ছিল না। প্রথমার্ধে লাগাতার চেষ্টা চালিয়েও শুধু ব্যর্থতাই হাতে ধরা দেয় ম্যানটেস্টার সিটির।
দ্বিতীয়ার্ধে পেপ গুয়ার্দিওয়ালার নেওয়া দুইটি পরিবর্ত ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেয় ম্যান সিটির দিকে। ৪৬ মিনিটে জাও ক্যান্সেলোর পরিবর্তে মাঠে নামেন রিকো লুইস এবং ৫৯ মিনিটে বার্নাডো সিলভার পরিবর্তে নামেন রিয়াদ মাহরেজ। এই দুই ফুটবলারের যুগলবন্দীতেই ম্যাচের একমাত্র গোলটি পায় সিটিজেন। মাঠে নামার চার মিনিটের মধ্যেই নিজের কাজটি করে যান মাহরেজ। ৬৩ মিনিটে গ্রেলিসের পাস থেকে গোল করে যান মাহরেজ। এই একটি গোলই এই ম্যাচে দুই দলের মধ্যে ফারাক তৈরি করে দেয়। এই ম্যাচে গোল করার মতো দু'টি বড় সুযোগ নষ্ট করেছে সিটি। চেলসি এবং ম্যানচেস্টার সিটি দুই দলেরই একটি করে শট এই ম্যাচে বারে লাগে। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ম্যান সিটি। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চেলসি রইল দশম স্থানে।
চেলসির বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর লিগ টপার আর্সেনালের প্রশংসা শোনা গেল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার কন্ঠে। তিনি জানিয়েছেন, যে ভাবে আর্সেনাল খেলেছে তাতে লিগ শীর্ষে থাকার যোগ্য দাবিদার আর্সেনাল। চেলসির বিরুদ্ধে জয়ের পর তিনি বলেছেন, "যে ভাবে ওরা খেলেছে তাতে ওরা লিগ টেবিলের শীর্ষে থাকার দাবি জানায়।"












Click it and Unblock the Notifications