অবিশ্বাস্য হার, লিগ কাপ থেকে বিদায় ম্যানচেস্টার সিটির, সুপার কাপের ফাইনালে রিয়াল
অবিশ্বাস্য হার, লিগ কাপ থেকে বিদায় ম্যানচেস্টার সিটির, সুপার কাপের ফাইনালে রিয়াল
বৃহস্পতিবার রাত্রে ইউরোপীয় ফুটবলের হাইপ্রোফাইল দলগুলি মাঠে নেমেছিল অভিষ্ঠ লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে পিএসজি এবং রিয়াল মাদ্রিদ সফল হলেও মুখ থুবড়ে পড়েছে ম্যানচেস্টার সিটি।

লিগ কাপের সেমিফাইনাল থেকে বিদায় ম্যানচেস্টার সিটি'র:
লিগ কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। সাউদাম্পটনের বিরুদ্ধে সেন্ট মেরি'স স্টেডিয়ামে ০-২ গোলে পরাজিত হল সিটি। প্রথম একাদশ এবং রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে মিলিয়ে মিশিয়ে দল নামিয়েছিলেন গুয়ার্দিওলা কিন্তু কাজে আসেনি তাঁর কৌশল। সাউদাম্পটনের হয়ে লিয়াঙ্কোর পাস থেকে সেকউ মারা প্রথম গোলটি করেন ২৩ মিনিটে। ম্যাচের শেষ গোলটি অর্থাৎ সাউদাম্পটনের দ্বিতীয় গোলটি করেন মুসা জেনপো, গোলের পাসটি বাড়িয়েছিলেন রোমিও লাভিয়া।

সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ:
ভ্যালেন্সিয়াকে টাইব্রেকারে হারিয়ে রিয়াল মাদ্রিদ পৌঁছে গিয়েছে সুপার কাপের ফাইনালে। ম্যাচের ৩৯ মিনিটে করিম বেঞ্জিমার পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান স্যামুয়েল লিনো, টনি লাটোর পাস থেকে তিনি গোলটি করেন। টাইব্রেকারে ম্যাচ গড়ালে চারটি শট থেকে চারটিই গোলের মধ্যে রাখেন রিয়ালের ফুটবলাররা। কিন্তু ভ্যালেন্সিয়া দু'টি কিক থেকে গোল করতে ব্যর্থ হয়। বাইরে মারেন ইরে কমার্ট এবং ভ্যালেন্সিয়ার পঞ্চম শটটি হোসে লুইস গায়া হাতে মারেল রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়ার।

পিএসজি'র জার্সিতে ফিরেই গোল মেসির:
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পর পিএসজির জার্সিতে প্রথম বার মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। এই ম্যাচে বিশ্বকাপ জয়ী অধিনায়ক দলের জার্সিতেও গোলের ধারা অব্যহত রেখেছেন। অ্যাঙ্গার্সকে ২-০ গোলে হারায় পিএসজি। নর্ডি মুকিয়েলের পাস থেকে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন হুগো ইকিতিকে। ৭২ মিনিটে মুকিয়েলের পাস থেকেই পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। এই দিন নেইমারের একটি শট বারে লেগে প্রতিহত হয়। প্রথম একাদশে এই ম্য়াচে এমবাপে রাখেননি পিএসজি'র কোচ।

উলভসের বিরুদ্ধে জয় নর্টিংহাম ফরেস্টের:
টাইব্রেকারে উলভসকে পরাজিত করল নর্টিংহ্যাম ফরেস্ট। টাইব্রেকার শেষে ফরেন্স ৪-৩ গোলে পরাজিত করে উলভসকে। নির্ধারিত সময়ের খেলায় ১৮ মিনিটে উইলি বলির গোলে এগিয়ে যায় ফরেস্ট। ৬৪ মিনিটে ম্য়াথিউজ কুনার পাস থেকে রাউল জিমিনিজের গোলে সমতা ফেরায় উলভস।












Click it and Unblock the Notifications