Manchester City: ম্যান সিটির সামনে চ্যাম্পিয়ন্স লিগের চ্যালেঞ্জ, হালান্ডের জন্য গুয়ার্দিওলার সতর্কবার্তা
ইপিএলের মাঝেই মিশন চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরার লড়াইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার এফসি কোপেনহেগেনের মুখোমুখি হবে ম্যান সিটি। মরশুমের মাঝপথে চোট-আঘাতের সমস্যায় পড়েছিলেন। কিন্তু ম্যান ভক্তদের উৎকন্ঠার অবসান ঘটিয়ে ইপিএলের শেষ ম্যাচে গোলে ফিরেছেন হালান্ড। নরওয়ের স্ট্রাইকার স্বস্তি দিচ্ছেন পেপ গুয়ার্দিওলাকে। যদিও গোলের জন্য হালান্ডকে অতিরিক্ত চাপ নিতে নিষেধ করলেন ম্যান সিটি কোচ।
ম্যানচেস্টার সিটির বস পেপ গুয়ার্দিওলা চোট কাটিয়ে সদ্য দলে ফেরা হ্যাল্যান্ডকে আরও সহজ থাকার আহ্বান জানিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে হ্যালান্ডকে গোল করার চেয়ে তার শারীরিক ভাষা সঠিক করার দিকে বেশি মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন। ম্যানচেস্টার সিটি ম্যানেজার স্বীকার করেছেন যে পায়ের চোট নিয়ে দুই মাসের বিরতির পর ম্যাচে ফেরা নরওয়ের স্ট্রাইকারের আচরণ নিয়ে উদ্বিগ্ন।
পেপ গুয়ার্দিওলা মনে করেন স্ট্রাইকার তার হালান্ড ম্যাচে গোল করার জন্য সবসময়ই মরিয়া প্রয়াস চালাচ্ছে, একজন আক্রমণ ভাগের ফুটবলার গোল করার জন্য সচেষ্ট থাকবেন এটা স্বাভাবিক। কিন্তু তার জন্য নিজের স্বাভাবিক খেলাটা যেন নষ্ট না হয়।। গুয়ার্দিওলা মনে করেন এভারটনের বিরুদ্ধে শনিবারের জয় একটি ভাল উদাহরণ ছিল, দ্বিতীয়ার্ধে জোড়া গোল করার আগে হালান্ড ম্যাচে শান্ত ছিল।
এফসি কোপেনহেগেনের সঙ্গে মঙ্গলবারের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ডেনমার্কে একটি সাংবাদিক সম্মেলনে গুয়ার্দিওলা বলেছেন: "এরলিং তরুণ, ছোট জায়গা নিয়ে চার বা পাঁচজন খেলোয়াড় দ্বারা ঘেরা পিচে সবচেয়ে কঠিন অবস্থানে খেলছেন। প্রথমার্ধে হয়ত সে খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পারেননি, সেই মুহুর্তে তাকে ইতিবাচক হতে হবে। শুধু গোল করাই নয় একইসঙ্গে সে আমাদের অনেক কিছুর জন্য সাহায্য করতে পারে।'
PEP He [Erling Haaland] adapted really well coming here – we have incredible players here who embrace the new ones… We don't put pressure and say you have to score goals, no. We say get involved with what we do and the rest will come naturally. pic.twitter.com/jBEJoW9Wlu
— Manchester City (@ManCity) February 12, 2024
একইসঙ্গে ম্যান সিটি কোচ বলেন, 'শুধু গোল করাই নয় একই সঙ্গে গোলের পাসও বাড়াতে পারেন হালান্ড। সতীর্থ ফুটবলারদের উৎসাহিত করতে পারেন। আমরা ভুলতে পারি না যে তিনি দুই মাস বাইরে ছিলেন, এটা একজন ফুটবলাররে জন্য অনেক সময়।ফলে তাঁকে স্বা্ভাবিক অবস্থায় ফিরতে সময় দিতে হবে।'
ম্যান সিটি কোচের বক্তব্য, গতিতে ফিরে আসা সহজ নয়। তিনি একজন বিশাল প্রতিদ্বন্দ্বী যিনি গোল করতে চান। গোলের জন্য অতিরিক্ত চাপ না নেওয়াই ভালো।যদি সে আগামীকাল, পরশু বা পরের সপ্তাহে গোল না করে, তাহলে সেটা বড় সমস্যা নয়।'
হালান্ড প্রসঙ্গে সিটি কোচ আরও বলেন, হালান্ড খুব শক্তিশালী। তিনি মানসিকভাবে খুব শক্তিশালী কারণ তিনি নিখুঁতভাবে মোকাবিলা করেছেন। তিনি একটি গোল করেন এবং গোল করতে চান।' যদিও চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ নিয়ে বেশ সতর্ক পেপ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications