চ্যাম্পিয়ন্স লিগে মরিয়া ম্যান সিটির কাছে রিয়ালের হার, পরাজিত জুভেন্তাসও

চ্যাম্পিয়ন্স লিগে মরিয়া ম্যান সিটির কাছে রিয়ালের হার, পরাজিত জুভেন্তাসও

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মরিয়া ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে হার হজম করতে হল রিয়াল মাদ্রিদকে। অন্যদিকে লিয়ঁ-র কাছে হেরে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা কঠিন করে তুলল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস। সবমিলিয়ে হাই-প্রোফাইল ফুটবল লিগ যে জমে উঠেছে, তা বলাই যায়।

মরিয়া ম্যান সিটি

মরিয়া ম্যান সিটি

চ্যাম্পিয়ন্স লিগ থেকে দুই বছরের জন্য সাসপেন্ড হয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। আগামী দুই বছর এই হাই-প্রোফাইল লিগে খেলতে পারবে না ব্রিটিশ ক্লাব। উয়েফার এই নিদানের বিরুদ্ধে কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টে আবেদন করে ম্যাঞ্চেস্টার সিটি। একই সঙ্গে অপমানের জবাব দিতে চলতি মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে কিছু করে দেখানোর মরিয়া প্রচেষ্টায় নেমেছে দলের ফুটবলাররা।

পরাজিত রিয়াল

পরাজিত রিয়াল

ঘরের মাঠ স্পেনের সান্টিয়াগো বার্নাবেউ-তে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। যদিও প্রথমার্ধে গোল পায়নি কোনও দলই। ৬০ মিনিটে ইসকোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৭৮ মিনিটে ম্যান সিটির হয়ে গোল শোধ দেন গ্যাব্রিয়াল জেসুস। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে ব্রিটিশ ক্লাবের হয়ে ব্যবধান বাড়ান কেভিন ডে ব্রুইন। ঠিক এরপরেই ম্যাচে শুরু হয় কড়া ট্যাকেল। একে অপরের সঙ্গে ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। ৮৬ মিনিট বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস।

জুভেন্তাসের হার

জুভেন্তাসের হার

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে লিয়ঁ-র বিরুদ্ধে তাদের মাঠে হার হজম করতে হয়েছে জুভেন্তাসকে। ম্য়াচের ৩১ মিনিটে হোম টিমের হয়ে গোল দেন লুকাস টোউসার্ট। সেই গোল শোধ করতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। এদিন নিভুই দেখিয়েছে পর্তুগিজ তারকাকে।

দ্বিতীয় লেগ

দ্বিতীয় লেগ

১১ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্য়াচ শুরু হচ্ছে। প্রথম দিনের প্রথম ম্য়াচে আরবি লেইপজিগের মুখোমুখি হচ্ছে টোটেনহাম হটস্পার। এগ্রিগিটে ১ গোলে পিছিয়ে রয়েছে ব্রিটিশ ক্লাব। দ্বিতীয় ম্যাচে আটালান্টার মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। এগ্রিগেটে ৪-১ গোলে পিছিয়ে স্প্যানিশ ক্লাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+