ম্য়ান সিটি-র কাছে হেরে ম্যান ইউ-র লিগ কাপ জয়ের স্বপ্ন প্রায় শেষ

ম্য়ান সিটি-র কাছে হেরে ম্যান ইউ-র লিগ কাপ জয়ের স্বপ্ন প্রায় শেষ

লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ৩-১ গোলে হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে কার্যত এবারের লিগ কাপ জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল মার্কাস রাশফোর্ডদের।

ম্য়ান সিটি-র কাছে হেরে ম্যান ইউ-র লিগ কাপ জয়ের স্বপ্ন প্রায় শেষ

ওল্ড ট্রাফোর্ডের ঘরের মাঠে লিগ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যাচ প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে অ্যাওয়ে দল। ম্যান ইউ-র গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ম্যান সিটির ফুটবলাররা। ম্যাচের ১৭ মিনিটে সিটির হয়ে প্রথম গোল দেন বার্নার্ডো সিলভা। ৩৩ মিনিটে দুর্দান্ত গোল দিয়ে অ্যাওয়ে দলকে দুই গোলের ব্যবধানে পৌঁছে দেন রিয়াদ মাহরেজ। ৩৮ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার আন্ড্রিয়েজ পেরেইরা-র আত্মঘাতী গোল প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও তাঁদের ব্যর্থ হতে হয়। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগও নষ্ট করে হোম টিম। ম্যাচের ৭০ মিনিটে ম্যান ইউ-র হয়ে একমাত্র গোলটি দেন মার্কাস রাশফোর্ড। যদিও তা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পতন রুখতে পারেনি।

আগামী ৩০ জানুয়ারি ম্যাঞ্চেস্টার সিটি-র বিরুদ্ধে তাদেরই মাটিতে লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কোনও মিরাকেল না হলে এগ্রিগেটে ৩-১ গোলে এগিয়ে থাকা ম্যান সিটি-কে বেগ দেওয়া ম্যান ইউ-র পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+