ম্যানচেস্টার ডার্বিতে গোলের বন্যা, জোড়া হ্যাটট্রিকে রোনাল্ডোর দলকে গোলের মালা পড়াল ম্যান সিটি
ম্যানচেস্টার ডার্বিতে গোলের বন্যা, জোড়া হ্যাটট্রিকে রোনাল্ডোর দলকে গোলের মালা পড়াল ম্যান সিটি
ম্যানচেস্টার ইউনাইটেডের যে দশা চলছে তা কী আদৌ কখনও কাটবে, সেটাই এখন বড় প্রশ্ন। মরসুমের পর মরসুম কোচ বদল হচ্ছে, একের পর এক তারকা ফুটবলারকে সই করানো হচ্ছে, সাফল্য পেতে ঘরের ছেলে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও সই করানো হয় তবুও ম্যান ইউ-এর সুদিন ফেরে না।

স্যার অ্যালেক্স ফার্গুসন যেখানে থেকে দলকে ছেড়ে গিয়েছেন সেখআন থেকে শুধু অবনতিই হয়ে চলেছে ম্যানচেস্টারের। সমর্থকেরা প্রতিটা নতুন মরসুমে প্রিয় দলের সাফল্যে আশায় মাঠে আসেন, চোখ রাখেন টিভির পর্দায়, কিন্তু সাফল্য আসা তো দূর অস্ত্ ঐতিহ্যের ম্যাচগুলিতেও এক রাশ লজ্জা সঙ্গে নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে তাঁদের। ম্যানচেস্টার ইউনাইটেডের বিভৎস খারাপ পারফরম্যান্সের সাক্ষী থাকল রবিবার এতিহার্ড স্টেডিয়াম। ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিহীন ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত হল ৩-৬ গোলে। ম্যানচেস্টার সিটির হয়ে এই ম্যাচে হ্যাটট্রিক করেন ফিল ফোডেন এবং এরলিং হ্যালান্ড।
ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেন ৮ মিনিট এবং ৪৪ মিনিটে প্রথমার্ধে দু'টি গোল করেন। একই অর্ধে জোড়া গোল করেন এরলিং হ্যালান ৩৪ মিনিট এবং ৩৭ মিনিটে। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে হ্যাল্যান্ড গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ফোডেন ম্যানচেস্টার সিটির হয়ে শেষ গোলটি করে ৭৩ মিনিটে এবং সম্পূর্ণ করেন হ্যাটট্রিক। ইউনাইটেডের হয়ে ৫৬ মিনিটে একটি গোল শোধ করেন অ্যান্টোনি। ৮৪ এবং ৯০+১ মিনিটে পর পর দুই গোল করে ব্যবধান কমান অ্যান্টোনি মার্শাল।
এই ম্যাচে হারের পরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ কোচ এরিক টেন হাগ। এই ম্যাচে প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন করলেও রোনাল্ডোকে খেলাননি তিনি। চোট কাটিয়ে দলে ফেরা র্যাশফোর্ডকে সুযোগ দিয়ে রোনাল্ডোকে রিজার্ভে রাখেন। পরিবর্তন হিসেবেও নামাননি রোনাল্ডোকে। পরিবর্ত ফুটবলার হিসেবে রোনাল্ডোকে না খেলানোর কারণ হিসেবে টেন হাগ উল্লেখ করেন রোনাল্ডোর প্রতি সম্মান দেখিয়ে হারা ম্যাচে সিআর ৭-কে মাঠে তিনি নামাননি।
🎙️ "I wouldn't bring him in out of respect for Cristiano, for his big career"
— Sky Sports Premier League (@SkySportsPL) October 2, 2022
Manchester United boss Erik ten Hag on why he left Cristiano Ronaldo on the bench...🔴⬇️ pic.twitter.com/1LzPyINdfC
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন অধিনায়ক রয় কিন মনে করেন রোনাল্ডোকে চূড়ান্ত অপমান করছে ম্যান ইউ। ট্রান্সফার উইন্ডোতে ওকে যেতে দেওয়া উচিৎ ছিল। রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রাখার জন্য ধরে রাখা যায় না। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রোনাল্ডো, এটা মাথায় রাখা জরুরি।












Click it and Unblock the Notifications