ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে পয়েন্ট নষ্ট ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, টটেনহ্যামের

ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে পয়েন্ট নষ্ট ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, টটেনহ্যামের

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মিনিটের ভুলে পয়েন্ট নষ্ট করল ম্যানচেস্টার সিটি। টানা তিন ম্যাচ জয়ের পর শনিবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ফেভারিট ছিল ম্যানচেস্টারের দলটি। তবে শেষ মিনিটে আত্মঘাতী গোলে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে পেপ গার্দিওলার শিষ্যরা। তাই রোমাঞ্চকর ম্যাচে সার্জিও আগুয়েরোর শেষদিকের জোড়া গোলেও জয় হাতছাড়া হল ম্যান সিটির।

ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে পয়েন্ট নষ্ট ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, টটেনহ্যামের

শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। তবে ম্যাচের ৩৯ মিনিটে উল্টো গোল হজম করে ম্যানচেস্টারের নীল দল। টোসুনের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল। বিরতির পর অবশ্য আক্রণম আরও বাড়িয়ে দেয় ম্যানসিটি। আর শেষ দিকে এসে আগুয়েরোর ম্যাজিকে ম্যাচ প্রায় পকেটে পুরে নেয় গার্দিওলারা। ৮২ ও ৮৭ মিনিটে জোড়া গোল পূর্ণ করে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফার্নানদিনহো আত্মঘাতী গোল করে বসলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

এদিকে শনিবার প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে হোঁচট খেল আর্সেনালও। চলতি মরশুমে ধুঁকতে থাকা আর্সেনাল এই নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো গানাররা। এমিরেটস স্টেডিয়ামে ৪৫ মিনিটে মার্তিনেল্লির গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে শেফিল্ডের হয়ে সমতা ফেরান ফ্লেক।

দিনের আরেক ম্যাচে ওয়াটফোড্রের মাঠে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। শনিবার খেলার পর ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে সিটি। দুই ম্যাচ কম খেলা লিভারপুল ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর বাজে সময়ের মধ্যে যাওয়া আর্সেনাল ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+