চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি, জিতল রিয়াল মাদ্রিদও
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি, জিতল রিয়াল মাদ্রিদও
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি। বড় জয়ের পর টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদও। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে বড় জয় হাসিল করেছে দুই দলই। এই সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন ম্যাঞ্চেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের সমর্থকরা।

মনচেংলাদবাচের বিরুদ্ধ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো রাউন্ডের মোকাবিলায় নেমেছিল ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচ ২-০ গোল জিতেছিল ব্রিটিশ ক্লাব। দ্বিতীয় লেগের অ্যাওয়ে ম্যাচেও থাকল ম্যান সিটির প্রাধান্য। ২-০ গোলে ম্যাচ জিতেছে প্রিমিয়ার লিগের সম্ভাব্য চ্যাম্পিয়নরা। জয়ী দলের হয়ে গোল করেন কেভিন ডে ব্রুইন ও ইকে গুনদোগান। ৪-০ এগ্রিগেটে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ম্যান সিটি।
চ্যাম্পিয়ন্স লিগর শেষ ষোলোর অন্য ম্যাচে আটালান্টার বিরুদ্ধে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। মোকাবিলার প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচ ১-০ গোলে জিতেছিল জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে একই দলের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল। ৩-১ গোলে ম্যাচ জিতেছে স্প্যানিশ ক্লাব। জয়ী দলের হয়ে গোল করেছেন করিম বেঞ্জিমা, সার্জিও রামোস এবং মার্কো আসেনসিও। ৪-১ এগ্রিগেটে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে রিয়াল।
অন্যদিকে টুর্নামেন্টের শেষ আট ইতিমধ্যই পৌঁছে গিয়েছে জুভন্তাস, ডর্টমুন্ড, পিএসজি এবং লিভারপুল। এই লড়াইয়ের বাকি দুই দল কারা হবে, তা বায়ার্ন মিউনিখ বনাম লাজিও এবং চেলসি বনাম আটলোটিকো মাদ্রিদের মধ্যে বৃহস্পতিবারের ম্যাচ ঠিক। তবে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা ফুটবল প্রেমীদের।












Click it and Unblock the Notifications