EPL: হালান্ডের হ্যাটট্রিক, বড় ব্যবধানে জিতে শুরুতেই ইপিএলের শীর্ষে ম্যান সিটি
গত মরশুমে ইপিএল যেখানে শেষ করেছিল, চলতি মরশুমে যেন সেখান থেকেই শুরু করেছে ম্যান সিটি। ইপিএলের শুরুতেই স্কাই ব্লুজদের দাপট। পর পর দুই ম্যাচে জয় পেয়ে লি।গের শুরুতেই শীর্ষস্থান দখল করে নিল পেপ গুয়ার্দিওলার দল।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৪-১ গোলের ব্যবধানে ইপসুইচ টাউনের বিরুদ্ধে জয় পেল ম্যান সিটি। পিছিয়ে পড়েও দুরন্ত ফুটবল উপহার দিলেন পেপ গার্দিওলা শিষ্যরা। হ্যাটট্রিক করলেন তারকা স্ট্রাইকার হালান্ড। ম্যান সিটি দলের হয়ে বাকি গোলটি করেন কেভিন ডি ব্রুইনা। মরশুমের শুরুতেই দুরন্ত ছন্দে গোল মেশিন হালান্ড।

হালান্ড গোল করার দুই মিনিট পর স্কোরশিটে নাম লেখান বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। এর দুই মিনিট পর আবার গোল করলেন সেই হালান্ড। ৩-১ লিড নিয়ে বিরতিতে যায় এরপর লম্বা সময় ম্যাচে আধিপত্য করে গেলেও গোল পাচ্ছিল না সিটি।
দেখে মনে হচ্ছিল, ৩-১ গোলেই খেলা শেষ হবে। যদিও ম্যাচের শেষ লগ্নে আবারও গোল করলেন হালান্ড। ৮৮ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন এবং দলের চতুর্থ গোল করেন হালান্ড। মরশুমের দ্বিতীয় ম্যাচেই নিজের প্রথম হ্যাটট্রিক করলেন নরওয়ের স্ট্রাইকার।
শনিবার হ্যাটট্রিকে সিটির জার্সিতে হালান্ডের গোলসংখ্যা হল ৯৪। শততম গোল থেকে আর মাত্র ছয় ধাপ দূরে হালান্ড। ২০২২-২৩ মরশুমে তিনি সিটিতে নাম লেখানোর পর এর চেয়ে বেশি গোল ইংল্যান্ডের ফুটবলে আর কারও নেই।
Durand Cup: বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি শুরু কামিংসদের, লিগে রেলের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে নামছে বাগান
ম্যাচের বিশেষ আকর্ষণ ছিলো ৭১ মিনিটে গুন্দোয়ানের নামা। বার্সেলোনায় এক বছর কাটিয়ে শুক্রবার সিটিতে ফেরেন সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া এই জার্মান মিডফিল্ডার।অন্য ম্যাচে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম এবং লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যাম।
ম্যান সিটি জিতলেও হেরে গেল ম্যান ইউ। ব্রাইটনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খারাপ ফুটবল খেলে ১-২ গোলে হারল ম্যান ইউ।












Click it and Unblock the Notifications