Manchester City: হালান্ডহীন ম্যান সিটির কষ্টার্জিত জয়, রদ্রিকে নিয়ে উদ্বেগ বাড়ছে গুয়ার্দিওলার
রদ্রিকে নিয়ে চোটের উদ্বেগের মধ্যেই জয়ের সরণিতে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। ইপিএলের শেষ ম্যাচে আটকে গেলেও ইএফএল কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে জয় পেল সিটিজেনরা। পেপ গুয়ার্দিওলার দল ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়ে দিল ইএফএল কাপের চতুর্থ রাউন্ডে ম্যাচে। হালান্ড এই ম্যাচে খেলেননি। ফলে আক্রমণভাগে গুয়ার্দিওলা শুধু রাখেন ফিল ফোডেনকে।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ছন্দেই খেলতে শুরু করে ম্যান সিটি। হালান্ড না খেললেও আক্রমণের ধার যে এতটুকু কম ছিল না, তা বোঝা গেল ম্যাচের ৫ মিনিটেই। জেরেমি ডোকু ম্যাচের ৫ মিনিটেই ম্যান সিটিকে এগিয়ে দিলেন। দুরন্তভাবেই ফিনিশ করলেন ডোকু। প্রথমেই লিড নিয়ে আক্রমণের চাপ আরও বাড়ায় সিটি।

রদ্রির চোট নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে ম্যান সিটি শিবিরে। আর্সেনালের বিপক্ষে ম্যাচেই সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচটির শুরুর দিকে চোট পাওয়া মিডফিল্ডার রদ্রিকে মরশুমের বাকি সময়ে আর না পাওয়ার আশঙ্কা করছে ইপিএল চ্যাম্পিয়নরা। ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, তাঁর ডান হাঁটুর এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র আরও জানিয়েছে যে, রদ্রির আরও পরীক্ষা করানো হবে। তবে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে, এসিএল ছিড়ে গেছে। বার্সেলোনায় ম্যান সিটির ফুটবলারের অস্ত্রোপচার হতে পারে।ট্রান্সফারমার্কেটের হিসাবে ২০১৯ সালে সিটিতে আসার পর এই মরশুমের আগে চোটের কারণে রদ্রি মিস করেছেন মাত্র ৫ ম্যাচ। অথচ চোটের ধাক্কায় আগামী ১ বছর তাঁকে মাঠে নাও দেখা যেতে পারে। রদ্রিকে হারানো পেপ গুয়ার্দিওলার জন্য বিশাল এক ধাক্কা।
Al-Nassr: রোনাল্ডোহীন আল নাসেরের কষ্টার্জিত জয়, কেন মাঠে নামলেন না পর্তুগিজ তারকা?
মঙ্গলবার ওয়াটফোর্ডের বিপক্ষে সিটির ইএফএল কাপ খেলার আগে ম্যান সিটি কোচ বলেছেন, "আমরা এখনও ডাক্তারদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি, ঠিক কী অবস্থায় রদ্রি আছে জানতে হবে। যখন আমরা জানব, আমি বা ক্লাবের মুখপাত্র এটি ঘোষণা করবেন।"
টানা পঞ্চমবার লিগ শিরোপা জয়ের পথে শুরুটা দারুণ হয়েছে সিটির। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।












Click it and Unblock the Notifications