Man United: মরশুমের মাঝপথেই বড় ধাক্কা ম্যান ইউ শিবিরে, চোট পেয়ে ২ মাস মাঠের বাইরে বিশ্বকাপজয়ী ফুটবলার
মরশুমের মাঝপথেই বড় ধাক্কা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। রবিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচে সহজ জয়ের মধ্যেই চোটের কাঁটায় বিদ্ধ রেড ডেভিলসরা। হাঁটুতে চোট পেয়ে প্রায় ৮ সপ্তাহের জন্য ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। যা ম্যান ইউয়ের জন্য বড় ক্ষতি।
চোটের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না আর্জেন্টাইন ডিফেন্ডারের। ২০২২-২৩ মরশুমে ম্যান ইউতে যোগ দেন মার্টিনেজ। মেসির এই সতীর্থ গত মরশুমেও গুরুতর চোট পেয়েছিলেন,ফলে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল। এমনকি চলতি মরশুমের শুরু থেকে তাঁর সার্ভিস পায়নি দল। এই পরিস্থিতিতে জানুয়ারি মাসেই মাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু এক মাসের মধ্যেই ফের চোটের কবলে পড়লেন।
ক্লাবের বিবৃতির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন ২৬ বছর বয়সী মার্টিনেজ। আর্জেন্টাইন তারকা লিখেছেন, 'যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। সমর্থকদের জানাতে চাই, খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো এবং একসঙ্গে আমাদের লক্ষ্যটাকে এগিয়ে নেবো। সবসময় একতাবদ্ধ থাকব।'
মার্টিনেজ ছিটকে যাওয়ার পর ম্যান ইউ দলের কোচ এরিক টেন হাগ বলেছেন, 'মার্টিনেজ খুবই হতাশ। আমরা সবাই ওর অভাব অনুভব করব। প্রথমত এটি ব্যক্তিগত বিপর্যয় তবে দলেরও বড় ক্ষতি, কিন্তু সবাই মিলে ওর অভাব আগামী দিন গুলিতে পূরণ করতে হবে। আমি আশা করছি ও যত দ্রুত সম্ভব মাঠে ফিরবে।' এখন দেখার বিশ্বকাপজয়ী তারকার পরিবর্ত হিসাবে কাকে খেলান এরিক টেন হাগ।
Sending strength, @LisandrMartinez
Our defender has sustained a knee injury and is expected to be out of action for at least eight weeks. #MUFC
— Manchester United (@ManUtd) February 5, 2024
ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জয় পেয়ে প্রিমিয়ার লিগের লড়াইয়ে ছয় নম্বরে আছে রেড ডেভিলসরা। ২৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩৮।২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট ৪৯ করে। তবে সিটি ম্যাচ খেলেছে ২২টি সেখানে লিভারপুল ও আর্সেনালের ম্যাচ সংখ্যা ২৩।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে













Click it and Unblock the Notifications