Premier League: দুরন্ত কামব্যাকে লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ম্যানচেস্টার সিটির, নায়ক ফডেনের লক্ষ্য স্থির
Premier League: প্রিমিয়ার লিগের খেতাব জয়ের লড়াইটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এমনটাই মনে করছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার ফিল ফডেন। তাঁর হ্যাটট্রিকের সৌজন্যে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি।
ম্যান সিটি এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। গোলপার্থক্যে এগিয়ে রয়েছে আর্সেনালের চেয়ে।
ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যান সিটি জয়লাভ করেছে ৩-১ গোলে। ২১ মিনিটে নিল মৌপের গোলে ব্রেন্টফোর্ড এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধের ইনজুরি টাইমে প্রথম গোলটি করেন ফডেন। ফলে বিরতিতে স্কোরলাইন ছিল ১-১। এরপর ফডেন বাকি গোল দুটি করেন ৫৩ ও ৭০ মিনিটের মাথায়।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে থাকা লিভারপুলের রয়েছে ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট। ম্যান সিটি উঠে এসেছে ৪৯ পয়েন্টে, একটি ম্যাচ কম খেলেই। আর্সেনালের ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট। ম্যান সিটির গোলপার্থক্য ২৯, আর্সেনালের ২৫, লিভারপুলের ৩০। ফলে লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যান সিটি।
— Manchester City (@ManCity) February 5, 2024
ফডেন বলেন, খেতাব জয়ের লড়াই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, খুব বেশি ব্যবধান হবে না। লিভারপুল ও আর্সেনাল টপ টিম, তারাও ভালো খেলছে। আমাদের সঙ্গে তারা শেষ অবধি লড়াই চালিয়ে যাবে। ফলে আগামী ম্যাচগুলিতে একেবারেই পয়েন্ট নষ্ট করা চলবে না। সব ম্যাচে জেতার লক্ষ্যেই ঝাঁপাতে হবে।
এভার্টন, নিউক্যাসলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়ে জয় ছিনিয়ে নিয়েছিল ম্যান সিটি। ফের তা হলো গত রাতের ম্য়াচেও। এর মধ্যেও ইতিবাচক দিক দেখছেন ফডেন। পিছিয়ে পড়েও অদম্য মনোভাব দেখিয়ে এককাট্টা হয়ে খেলেই সাফল্য আসছে, তাতেই আত্মবিশ্বাসী ফডেন। দলের খেলার মান যেভাবে উন্নত হচ্ছে তার কৃতিত্ব দলের ম্যানেজার ও সতীর্থদেরই দিয়েছেন ইংল্যান্ড তারকা।













Click it and Unblock the Notifications