Champions League: ইন্টার মিলানের বিরুদ্ধে আটকে গেল ম্যান সিটি, কষ্টার্জিত জয় পেল পিএসজি

ইপিএলে জয় রথ অব্যাহত রাখলেও চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ম্যান সিটি। ইতিহাদে ম্যা‌ন সিটিকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট তুলে নিল ইন্টার মিলান। গোল শূন্য ভাবেই শেষ হল সিটি বনাম মি‌লান ম্যাচ।

প্রিমিয়ার লিগে প্রথম চার ম্যাচে ৯ গোল করা হালান্ড গোল করতে ব্যর্থ হলেন, দলও তখন ত্রাতা হিসেবে অন্য কাউকে পায়নি। পেপ গুয়ার্দিওলার দলকে তাই চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়াতে হল।

Erling Haaland

প্রথমার্ধে দুটি সুযোগ অল্পের জন্য নষ্ট করেন হালান্ড। তার হেড কিপার ইয়ান সমার লাইনে থেকে লাফিয়ে রুখে দেন। তারপর তার শক্তিশালী নিচু শট পোস্টের বাইরে দিয়ে যায়। আইনরিখ অবিশ্বাস্যভাবে একটি সুযোগ নষ্ট না করলে সিটি ১ গোলে এগিয়ে যেত এ পারত। আট গজ দূর থেকে নেওয়া তার রকেট গতির শট বারের উপর দিয়ে চলে যায়। প্রথামর্ধের পর দ্বিতীয়ার্ধেও হতাশার একই ছবি।ফলে গোলহীন ভাবেই মাঠ ছাড়তে হল সিটিজেনদের।

শেষ পর্যন্ত ঘরের মাঠে ১ পয়েন্টের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে। পেপ গুয়ার্দিওলার অধীনে খেলা সিটি ঘরের মাঠে খেলা ৪২ ম্যাচের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার গোলহীন থাকল। প্রথমটি ছিল ২০২২ সালে স্পোটিংয়ের সঙ্গে।

ম্যাচ শেষে সিটি ডিফেন্ডার রুবেন দিয়াস বলেছেন, 'খুবই শক্তিশালী একটি দলের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। আমরা জানতাম কী হতে যাচ্ছে, তারা শীর্ষ একটি দল, জিততে অভ্যস্ত। আমরা জানতাম আমাদের কাজ মোটেও সহজ হবে না। শেষে বলতে চাই, দলের পারফরম্যান্স সেরা ছিল। আমরা গোল করার খুব কাছে ছিলাম।'

জিরোনার বিরুদ্ধে প্রায় ড্র করা ম্যাচ কিছুটা ভাগ্যের জোরেই জিতল পিএসজি। এমবাপে দল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। ফলে কিছুটা দুর্বল হয়েছে পিএসজি। সাজানো লুইস এনরিকের দল পার্ক দে প্রিন্সেসের ম্যাড়মেড়ে ম্যাচে ড্রই করতে যাচ্ছিল। ৯০ মিনিটে নুনো মেন্ডেসের শট থেকে ভুলে নিজেদের জালেই বল জড়ান জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা। আত্মঘাতী গোলেই ৩ পয়েন্ট পায় পিএসজি।

অন্য ম্যাচগুলোর মধ্যে বলোনগনা বনাম শাখতার দোনেৎস্ক গোলশূন্য ড্র করেছে। বরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগকে। সেলটিক ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্লোভান ব্রাতিস্লাভাকে। সালসবুর্গের বিপক্ষে স্পার্টা প্রাহার জয় ৩-০ গোলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+