Mamata Banerjee 'PM': মমতা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী! লা লিগা প্রেসিডেন্টের সম্বোধন ঘিরে শোরগোল

Mamata Banerjee 'PM': বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন স্পেন সফরে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগে লগ্নিকারীদের বিনিয়োগে আকৃষ্ট করতেই এই সফর। মাদ্রিদে তিনি বৈঠক করেছেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের সঙ্গে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে লা লিগার মউ স্বাক্ষরিত হয়েছে। বাংলায় ফুটবল আকাদেমি গড়ার আশ্বাসও দিয়েছে লা লিগা। কিন্তু এক্স হ্যান্ডলে লা লিগার প্রেসিডেন্টের বক্তব্য ঘিরেই চলছে চর্চা।

Mamata Banejee PM: মমতা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী!

মহারাষ্ট্রে লা লিগার ফুটবল স্কুল রয়েছে। বিভিন্ন দেশে লা লিগার আকাদেমি রয়েছে। যেখানে লা লিগা কোচেরা প্রশিক্ষণ, টেকনিক্যাল সাপোর্ট প্রদানের বন্দোবস্ত করে থাকে। আজও রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম, সংগ্রহশালা ঘুরে দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওরা দ্রুত আকাদেমি করতে চাইছে। কলকাতায় ফিরেই জমি চূড়ান্ত করে ফেলব।

এরই মধ্যে ভাইরাল হয়েছে লা লিগার প্রেসিডেন্টের টুইট। যেখানে তেবাস ১৪ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১১টা ২৪ মিনিটের টুইটে লেখেন, মাদ্রিদে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হলো। ভারতের ওই অংশে ফুটবলের ঐতিহ্য সম্পর্কে অবহিত হলাম। ভারতে স্ট্র্যাটেজিক প্রজেক্টের অংশ হিসেবে ফুটবলের বিকাশে একযোগে কাজের প্রতিশ্রতিও দেন তিনি।

Mamata Banejee PM: মমতা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী!

যদিও এরপর রাত ১২টা ১৭ মিনিটে আরেকটি টুইটে তেবাস ভুল শুধরে নেন। সেখানে প্রধানমন্ত্রী মমতাকে মুখ্যমন্ত্রী মমতা হিসেবে উল্লেখ করেন। টুইটের বাকি বার্তা অপরিবর্তিত রাখা হয়। তবে যে টুইটে মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছিল সেই ভুল টুইট ডিলিট করা হয়নি বা তাতে কোনও সংশোধন করা হয়নি। সেই মূল টুইটটি স্প্যানিশ ভাষায় করা।

বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়েছে ভুল টুইট, যেটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে, সেটিই রিটুইট করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডল থেকে। বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে, যেখানে ভুল করেই পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী লেখা সেটা কী করে মমতার এক্স হ্যান্ডল থেকে রিটুইট করা হলো।

মমতা বন্দ্যোপাধ্যায় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, বাংলার ফুটবলের উন্নয়নের বিষয়ে হাভিয়ের তেবাসের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হলো। যেখানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মোহনবাগান, মহমেডান ও ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা। বাংলার ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল।

মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল নিয়ে বৈঠকে সফরসঙ্গী হিসেবে নিয়ে যাননি রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, এই দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার তথা বিধায়ক বিদেশ বোস, কিংবা দীপেন্দু বিশ্বাস বা রহিম নবিদের।

এমনকী সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবেও বাংলার। তাঁকে কিংবা ফেডারেশনের সহ সভাপতি হিসেবে দায়িত্ব সামলানো সুব্রত দত্ত, এমনকী আইএফএ সচিব অনির্বাণ দত্তকেও মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী করা হয়নি ফুটবল নিয়ে এমন গুরুত্বপূর্ণ বৈঠকে।

বিরোধীদের কটাক্ষ, যেখানে লা লিগার প্রেসিডেন্টই বৈঠকের পরও বুঝলেন না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী কার সঙ্গে বৈঠক করলেন, তাতে লা লিগার আকাদেমির অবস্থা কী হবে সহজেই অনুমেয়। রাজ্য সরকারের ফুটবল আকাদেমির হোঁচটের কথাও তো সকলেই জানেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+