মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হল যুবভারতীর, নতুন রূপের যুবভারতীতে খুশি মমতা
অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য মমতা বন্দোপাধ্যায় উদ্বোধন করলেন যুবভারতী স্টেডিয়ামের
অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আর মাস খানেকও বাকি নেই। চারদিকে সাজো সাজো রব। ফিফার আওতায় চলে গেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। মঙ্গলবার উত্তরকন্যা থেকে সেই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্টেডিয়ামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্টেডিয়ামের কাজ দেখে ফিফা ও এআইএফএফ খুবই খুশি। তিনি আরও জানিয়েছেন,' ফিফার কাছে এই স্টেডিয়াম থাকবে ২৮ অক্টোবর পর্যন্ত। তার পর ফের সরকারের আওতায় । দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন রূপে সেজে উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। ' ৬ অক্টোবর থেকে শুরু হবে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ। ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস স্টেডিয়ামের দায়িত্ব তুলে দিয়েছেন টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সেপ্পির হাতে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য গত দেড় বছর বন্ধ ছিল স্টেডিয়াম। কাজ ৯০ শতাংশ শেষ। বাকিটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">The newly renovated Vivekananda Yuba Bharati Krirangan prior to hosting of the U-17 World Cup was inaugurated today <a href="https://t.co/tgGVOkqHWp">https://t.co/tgGVOkqHWp</a> <a href="https://t.co/Sy0qta7LTu">pic.twitter.com/Sy0qta7LTu</a></p>— Mamata Banerjee (@MamataOfficial) <a href="https://twitter.com/MamataOfficial/status/907569599830355968">September 12, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>স্টেডিয়ামের কাজ দেখে খুশি জেভিয়ার সেপ্পি। দায়িত্ব নিয়ে তিনি স্টেডিয়ামের কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার ও পিডব্লুডিকে ধন্যবাদ জানিয়েছিলেন। পাশাপাশি তিনি এও বলেন, সকলেই জানে দুই বছর আগে কী অবস্থায় ছিল যুবভারতী। সেখান থেকে যুবভারতীর রূপান্তর নিয়ে দারুণ খুশি তিনি।












Click it and Unblock the Notifications