এবারও বিশ্বকাপের ট্র্যাজিক হিরো ‘এলএম টেন’! চমকে উঠবেন না, পড়ে দেখুন
২০১৪ সালে একা হাতে দলকে ফাইনালে তুলেছিলেন। পেয়েছিলেন সেরা খেলায়োড়ের শিরোপা। ট্রাজিক হিরোর মর্যাদা জুটেছিল এলএম টেনের। এবারও ‘এলএম টেন’ হলেন ট্র্যাজিক হিরো।
বিশ্বকাপ শেষ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ লিওনেল মেসির হবে, খুব করেই চেয়েছিল ফুটবল বিশ্বের সমর্থকরা। কিন্তু ফ্রান্সের কাছে প্রি-কোয়ার্টারে হেরেই বিদায় নিয়েছিল আর্জেন্তিনা। তাই পূরণ হয়নি সেই স্বপ্ন। ২০১৪ সালে একা হাতে দলকে ফাইনালে তুলেছিলেন। পেয়েছিলেন সেরা খেলায়োড়ের শিরোপা। ট্রাজিক হিরোর মর্যাদা জুটেছিল এলএম টেনের। এবারও 'এলএম টেন' হলেন ট্র্যাজিক হিরো।

এই এলএম টেন কিন্তু লিওনেল মেসি নন। এই এলএম টেন হলেন লুকা মড্রিচ। ক্রোয়েশিয়ার অধিনায়ক। যিনি স্বপ্ন দেখিয়েছিলেন এবার বিশ্বকাপে। স্বপ্নের ফুটবল উপহার দিয়েও শেষপর্যন্ত কাপ অধরা রয়ে গিয়েছে। কিন্তু লুকা মড্রিচ হয়েছেন রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়। একেবারে ২০১৪-র রিপ্লে। সেবারও ভালো ফুটবল খেলেও ফাইনালে হারতে হয়েছিল মেসিদের। এবার লুকা মড্রিচদেরও হারতে হল ফ্রান্সের থেকে বেটার ফুটবল খেলে।
মেসির মতোই আর এক এলএম টেন দাপিয়ে খেললেন এবার বিশ্বকাপে। স্বভাবতই তিনি পেলেন সোনার বল। বিশ্বকাপের সেরা খেলোয়াড়। সোনার বল প্রাপকের নাম ঘোষণা হতেই ছলছল করে উঠল চোখ। তিনি এতদূর এসেও কাপ ছুঁতে পারলেন না। যে ক্রোয়েশিয়াকে বিশেষজ্ঞরা ধর্তব্যের মধ্যেই ধরেননি, তাঁরাই এবার বিশ্বকাপের সেরা ফুটবল উপহার দিল। এটাই তাঁদের স্বান্ত্বনা।
হয়তো ক্রোয়েশিয়ার কোনও ফুটবলারই ভাবেননি তাঁরা ফাইনালে উঠতে পারেন। তবু একটা স্বপ্ন ছিল, সকলেরই থাকে। ছিল প্রবল ইচ্ছা, জেতার খিদে, জেদ। সেই সকল গুণাবলিকে পাথেয় করেই ক্রোয়েশিয়া এগিয়েছিল। পৌঁছে গিয়েছিল ফাইনালেও। এমনকী বিশ্বজয়ী ফ্রান্সের থেকেও বেটার ফুটবল খেলেছেন ফাইনালে। কিন্তু কিছু ভুল, আর রেফারির একটা ধ্বংসাত্মক সিদ্ধান্তই সব আশায় জল ঢেলে দিল এবার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications