Euro Cup 2024: মোরাতার চোট কতটা গুরুতর? ফাইনালে খেলতে পারবেন? বড় আপডেট দিলেন স্পেন কোচ

ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপের ফাইনালে উঠেছে স্পেন। খেতাব জয় থেকে এক ধাপ দূরে স্প্যানিশরা। কিন্তু জয়ের মধ্যেও চোটের সমস্যা স্পেন শিবিরে। ফ্রান্সের বিপক্ষে স্পেনের ইউরো কাপের সেমিফাইনালে জয়ের পর অধিনায়ক আলভারো মোরাতার চোট চিন্তা বাড়িয়েছে স্পেন দলের। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য আশাবাদী ফাইনাল ম্যাচের আগে পুরো ফিট হয়ে উঠবেন।

আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে ফাইনালে ওঠার উদযাপনে তখন মত্ত স্পেন। এসময় এক ভক্ত মাঠে ঢুকে পড়েন। মোরাতা তাকে ধরার জন্য দৌড়ানোর সময় পিছলে পড়েন এবং ওই স্থানে থাকা নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘর্ষে ডানপায়ে আঘাত পান। এই ঘটনার পর মোরাতা চোট পান। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান ৩১ বর্ষী তারকার এক ভক্তের অতিরিক্ত উচ্ছ্বাসের মুহূর্তে এমন ঘটেছে।

যদিও মোরাতার চোট কতটা গুরুতর সে বিষয়ে স্পেন দলের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি , কোচ ফুয়েন্তে আশা প্রকাশ করে বলেছেন রবিবারের ফাইনালের আগে পুরো ফিট হয়ে উঠবেন মোরাতা। তাঁর কথায়, "আলভারোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং আগামীকাল দেখতে হবে, আমরা বিশ্বাস করি এটি খুব একটা গুরুতর চোট নয়, খুব দ্রুতই ব্যাথা কমে যাবে।'


এদিকে ফাইনামলে উঠার পর তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল বলেছেন: "ফাইনালে উঠতে পেরে আমি খুব খুশি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা জেতা। আমরা শুরুর দিকে একটি কঠিন মুহুর্তে ছিলাম; আপনি এত তাড়াতাড়ি একটি গোল আশা করবেন না। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুব খুশি। আমি খুব বেশি চিন্তা না করার চেষ্টা করি, এটি উপভোগ করি এবং দলকে সাহায্য করি এবং যদি এটি এভাবে কাজ করে, আমি জয়ে খুশি এবং সন্তুষ্ট।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+