অগাস্টিনসনের আচমকা গোলেই পথ হারালো মেক্সিকো
মেক্সিকো বনাম সুইডেন ফিফা বিশ্বকাপ ২০১৮ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হলেন লুদউইক অগাস্টিনসন
মেক্সিকো বনাম সুইডেন ম্যাচের ম্যান অব দ্য় ম্যাচ হলেন লুদউইক অগাস্টিনসন। এই সুইডিশ লেফট ব্যাক যেমন ডিফেন্স পেরোতে দিলেন না ভেলা-হার্নান্দেজদের, তেমনই প্রয়োদনের সময় উঠে গিয়ে অসাধারণ ভলিতে গোলও করলেন। তবে আজকের ম্যাচে তিনি একাই নন, একদাল গ্র্যানকুভিস্টের মতো অনেকেই ম্যান অব দ্য ম্যাচের দাবিদার ছিলেন।
তবে ম্যাচের গতির বিপরীতে ৫০ মিনিটে তাঁর করা গোলেই মেক্সিকো এই বিশ্বকাপে প্রথম ধাক্কা খায় বলা যায়। ম্ঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে প্রতিআক্রমণে এসেছিল সুইডেন। বার্গ জমি ঘেসা পাস বাড়িয়েছিলেন ক্লাসেন-এর জন্য। ক্লাসেন শটটি মিস করেন, বল শূন্যে উঠে যায়। লেফট ব্যাক থেকে উপরে উঠে এসেছিলেন অগাস্টিনসন। চলতি বলে জোড়ালো বাঁপায়ের ভলিতে তিনি গোল করে যান।
The @Budweiser #ManoftheMatch for #MEXSWE is Ludwig Augustinsson! pic.twitter.com/P00H3QslMK
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 27, 2018
তবে সোশাল মিডিয়ার কেউ কেউ মজা করে বলছেন আজকের দুটি ম্যাচেরই ম্যান অব দ্য ম্যাচ দক্ষিণ কোরিয়া দল। কারণ তারাই ঠিক করে দিল এই গ্রুপের ভবিষ্যত।
Click it and Unblock the Notifications