লোবেরা হাতছাড়া! ইস্টবেঙ্গলের কোচের তালিকায় কারা?

ইস্টবেঙ্গলে কোচ নিয়ে নয়া নাটক। প্রায় নিশ্চিত হয়ে যাওয়া সের্জিও লোবেরা হাতছাড়া হয়ে গিয়েছে। এরফলে নতুন মরসুমের কোচ নিয়ে সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল।এফসি গোয়া ও মুম্বই সিটি এফসি-র প্রাক্তন কোচ সের্জিও লোবেরার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষা ছিল।

কিন্তু শুক্রবার রাত থেকেই নাটকীয় মোড় নি‌ল পরিস্থিতি। যা খবর তাতে ইস্টবেঙ্গলে কোচিং করাবেন না লোবেরা।স্প্যানিশ কোচ যেতে পারেন আইএসএলের দল ওড়িশা এফসিতে।

ছবি-সের্জিও লোবেরা

এই পরিস্থিতিতে স্প্যানিশ কোচের উপর প্রবল ক্ষুব্ধ ইস্টবেঙ্গল।লোবেরা যে কথা দিয়েও কথা রাখেননি, তা প্রমাণ করতেই এবার ক্লাবের তরফে সরাসরি ইমেল ফাঁস করা হল।লোবেরার ব্যক্তিগত এজেন্ট মার্কোস লোপেজ দিন দুয়েক আগে ইমেল করেন ইস্টবেঙ্গলকে।

ক্লাবের প্রকাশ করা ইমেলে দেখা যাচ্ছে মার্কোস লিখেছেন, 'আমরা ইস্টবেঙ্গলের অফার পর্যালোচনা করে দেখেছি। লোবেরা আপনাদের প্রস্তাবে সম্মত হয়ে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী। তবে এখনই আমরা চুক্তি সরকারিভাবে করে ফেলতে পারছি না।কারণ লোবেরাকে বর্তমান ক্লাব এনওসি দেয়নি।'

ছবি-সের্জিও লোবেরা

এরপরও যে নাটকীয়ভাবে পরিস্থিতি বদল হতে পারে তার কোনও আন্দাজ করতে পারেননি ইমামি বা ইস্টবেঙ্গল কর্তরা।ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ কে? লাল-হলুদের সম্ভাব্য কোচ হওয়ার দৌড়ে আপাতত রয়েছেন আলবার্তো রোকা এবং কার্লোস কুয়াদ্রাত।

এই বিষয়ে সরাসরি মুখ খুলতে চাইছেন না ইনভেস্টর বা ক্লাবের কোনও কর্তা। ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, 'আগামী কয়েকদিনের মধ্যেই গোটা বিয়য়টি পরিষ্কার হবে। আমরা ইমামি প্রতিনিধিদের সঙ্গে বার বার বিষয়টি আলোচনা করছি। আশা করছি খুব দ্রুতই ঘোষণা করা হবে।'

ইমামি এবং ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে গত মাসে নতুন কোচ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। শেষ বার ক্লাবে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছিল, নববর্ষের আগে নতুন কোচের নাম ঘোষণা করা হবে।কিন্তু বার পুজোর সকালে নতুন কোচের নাম ঘোষণা করা সম্ভব হয়নি। লোবেরার পাঁচ বিদেশি সাপোর্ট স্টাফের আর্থিক খরচও বহন করতে রাজি হয়ে গিয়েছিল ক্লাব।

ইবি

ইস্টবেঙ্গল কর্তারা চাইছেন দ্রুত কোচ নিয়োগ করে ট্রান্সফার মার্কেটে ঝাঁপাতে। নয়ত ভালো ফুটবলার পেতে সমস্যা পড়তে হবে ইস্টবেঙ্গলকে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল লোবেরাই বিদেশী ফুটবলার নির্বাচন করে নিয়ে আসবেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সব কিছুই এখনও বিশ বাঁও জলে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+