লিভারপুলের জয়যাত্রা আটকে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, অমীমাংসিত প্রিমিয়ার লিগ ডার্বি
লিভারপুল এফসি-র জয়যাত্রা আটকে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পিছিয়ে থেকেও কোনওমতে প্রিমিয়ার লিগ ডার্বি ড্র করল য়ুর্গ্যান ক্লপের দল।
লিভারপুল এফসি-র জয়যাত্রা আটকে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পিছিয়ে থেকেও কোনওমতে প্রিমিয়ার লিগ ডার্বি ড্র করল য়ুর্গ্যান ক্লপের দল। যদিও এই ম্যাচের পর ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার এক নম্বর স্থান নিজেদের দখলেই রাখল লিভারপুল। অন্যদিকে ৯ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে দাঁড়িয়ে ধুঁকছে ম্যান ইউ।

রবিবার প্রিমিয়ার লিগ ডার্বিতে ঘরের মাঠে লিভারপুলের মুখোমুখি হয়েছিল ওল্ড ট্রাফোর্ডের দল। ম্যাচের প্রথম থেকেই ম্যান ইউ-র খেলোয়াড়দের মধ্যে জয়ের তাগিদ চোখে পড়ে। প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন মার্কাস রাশফোর্ড ও আশলে ইয়ং-রা। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় দুর্দান্ত গোল দিয়ে ম্যান ইউ-কে এগিয়ে দেন রাশফোর্ড। প্রথমার্ধে গোল শোধ দিতে পারেনি লিভারপুল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ালেও গোল পাচ্ছিল না লিভারপুল। উল্টে প্রতি-আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে ওলে গার্নারের দল। একাধিক সুযোগ নষ্ট করার পর ম্যাচের ৮৫ মিনিটে গোল দিয়ে লিভারপুলকে সমতায় ফেরান আডাম লাল্লানা। ১-১ ফলেই শেষ হয় ম্যাচ। যদিও খেলা উপভোগ্য হয়েছে বলা চলে।












Click it and Unblock the Notifications