Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Liverpool: বিজ্ঞানসম্মত ভাবেই কোচ বাছাই করবে লিভারপুল, ক্লপের উত্তরসূরী হতে পারেন কারা?

৯ বছরের সম্পর্ক শেষ হতে চলেছে চলতি মরশুম শেষেই। কোচ জুর্গেন ক্লপ লিভারপুর কোচের দায়িত্ব ছাড়ছেন মরশুম শেষেই।নতুন কোচের সন্ধান শুরু করে দিয়েছে লিভারপুল ক্লাব। একটু অন্যভাবেই কোচ বাছাইয়ের কাজে নেমেছে লিভারপুল। সিভি দেখে পছন্দ হলেই কোনও কোচকে সাক্ষাৎকারের জন্য ডাকবে না ইংল্যান্ডের ক্লাবটি। লিভারপুল নতুন ম্যানেজারের সন্ধানে বিজ্ঞানসম্মত উপায় প্রয়োগ করছে।

জার্গেন ক্লপের উত্তরসূরি নিয়োগের জন্য লিভারপুলের অনুসন্ধান পর্ব এখনও প্রাথমিক স্তরেই রয়েছে। তবে লিভারপুল কোচের চেয়ারে বসার জন্য বা ক্লপের উত্তরসূরি হওয়ার জন্য প্রতিযোগীর অভাব নেই।

Liverpool manager Jurgen Klopp waves
PA Archive
Liverpool manager Jurgen Klopp waves

২০১৫ সালে ক্লপকে নিয়োগের ক্ষেত্রে যে পদ্ধতি গ্রহণ করেছিল লিভারপুর সেই একই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে চলেছে এবারও। পিএ নিউজ এজেন্সি লিভারপুল তাদের অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরেছে কীভাবে নতুন কোচ বাছাই করবে ইংল্যান্ডের ঐতিহ্যশালী এই ক্লাবটি।

২০১০ সালে আমেরিকান ব্যবসায়িক গোষ্ঠী লিভারপুলের ক্ষমতায় আসার পর থেকেই এই ক্লাবের নিয়ম নীতিতে ব্যপক পরিবর্তন এসেছে। ফ্যান‌ওয়ে স্পোর্টস গ্রুপ সব সময়ই তথ্য দিয়ে পর্যা‌লোচনা শুরু করে। ২০১০ সালে আমেরিকান মালিকপক্ষ ক্ষমতায় আসার পর ব্যবসায়িক দিকটিতে বিশেষ জোর দেওয়া হয়। ফলে ফুটবলার ট্রান্সফারের ক্ষেত্রেও এক নতুন নীতি নিয়েছে লিভারপুল।

সংস্থার সিইও বি‌লি হোগান বলেছেন, 'আমরা প্রথমে তথ্য সংগ্রহ করি, তারপর সেটার বিশ্লেষণ করি। কোচ ‌নিয়োগের ক্ষেত্রে আমরা একই প‌থন্থা অবলম্বন করছি।' ২০১২ সাল থেকে লিভারপুলের তথ্য গবেষণার কাজে মুখ্য ভূমিকা নিতেন। তবে গত বছর তাঁর উত্তরসূরি হিসাবে ‌নিয়োগ করা হয় হাবার্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি উইল স্পিয়ারম্যানকে।

একজন ম্যানেজারের শুধু সাম্প্রতিক সাফল্য দেখে তাঁকে নিয়োগ করা হবে না। তাঁর গোটা জীব‌নের তথ্য চুলচেরা বিশ্লেষণ করা হবে। পাশাপাশি তাঁর কোচিং স্টাইলও পারফরম্যান্স নিয়ে চলবে গবেষণা। ক্লাবের পরিবেশ পরিস্থিতির সঙ্গে কতটা মানিয়ে নিতে পারার ক্ষমতা আছে সেটাও দেখা হবে।

ক্লপের উত্তরসূরী হিসাবে একাধিক কোচের নাম ভাসছে। তবে জল্পনায় প্রবলভাবে রয়েছে স্পেনের প্রাক্তন মিডিও অ্যালনসো। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ ক্লাবে খেলেছেন। ব্রাইটনে দলের কোচ দ্য জার্দিও ইংল্যান্ডে কোচিং করিয়ে বেশ নজর কেড়েছেন। মূলত এই দুই জনের নাম শোনা যাচ্ছে।

ব্রেন্ডস রজার্স ছাঁটাই হওয়ার পর ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ক্লপ। পরেই লিভারপুলের কোচ হিসাবে গত ৯ বছরে একের পর এক ট্রফি জিতেছেন। ৩০ বছর দল লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ-সহ সব ট্রফি জিতেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+